টাইম নিউজ ডেস্ক: চাঁদপুর সদর উপজেলা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার মুদ্রাক্ষরিক মোঃ মামুনুর রশিদ বদলির আদেশ প্রদান করা হয়েছে, ২৭ জানুয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন স্বাক্ষরিত বদলির নির্দেশনা পত্র জারি করেন।
বদলিত নির্দেশনা জারিতে আগামী ২৯ জানুয়ারির মধ্য তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় যোগদানের নির্দেশনা প্রদান করা হয়েছে, নতু্বা ১ ফেব্রুয়ারী বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত বলে গণ্য হবে।
উল্লেখ্য মামুনুর রশিদ দীর্ঘ ৫বছরের অধিক সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার মুদ্রাক্ষরিক হিসেবে চাকরি করেছেন, গত ৫ আগস্টের পর সরকারি কর্মচারীগন রদবদল হলে মামুনুর রশিদ বহাল তবিয়তে চাঁদপুর সদর উপজেলা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার মুদ্রাক্ষরিক পদে রয়ে গেছেন।
Leave a Reply