1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Logo

কচুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

টাইম নিউজ ডেস্কঃ চাঁদপুর জেলার কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সকালে চাঁদপুর শহরের নিজ চেম্বারের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কচুয়া থানায় নিয়ে আসা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত’১৫ আগস্ট শোক দিবস’ পালনের লক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কচুয়া
উপজেলার পালাখাল এলাকায় জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এঘটনায় কচুয়া থানার এস.আই মোঃ আবু তাহের মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী (৮/৯/১০/১২ ধারায়) একটি মামলা দায়ের করেন। যার নং ৫৯, তারিখ ৩০.০৮.২০২৬। ওই মামলায় অ্যাড. হেলাল উদ্দিনকে প্রধান আসামি এবং ২৩ জন এজাহার নামীসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামী করা হয়। ওই মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, “অ্যাড. হেলাল উদ্দিনকে কচুয়া থানার সন্ত্রাসবিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira