যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যেতে পারে। অন্তত জনমত জরিপে এমনটাই আভাস দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি হলেও নিজের কর্মসূচি এগিয়ে নিতে চান রিপাবলিকানদলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে জন্য নির্বাহী ক্ষমতা ব্যবহারের ছক কষছে হোয়াইট হাউস। একই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের সম্ভাব্য তদন্ত মোকাবিলারও প্রস্তুতি চলছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা ও পরিকল্পনার বিষয়ে জানেন এমন দুজন বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। তাঁরা নাম প্রকাশ করেননি। গত এপ্রিল থেকেই এ প্রস্তুতি চলছে। নাথান গঞ্জালেস, সম্পাদক, ইনসাইড ইলেকশনস গত দুই বছরে ট্রাম্প মূলত কংগ্রেসকে পাশ কাটিয়ে চলেছেন।…কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হলে এই ধারা অব্যাহত থাকতে পারে। আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। এতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব, তথা ৪৩৫টি আসন এবং উচ্চকক্ষ সিনেটের এক-তৃতীয়াংশ ৩৫ আসনে ভোট হবে। বিভিন্ন জরিপে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়ের আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে সিনেটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আসন ২১৮টি, ডেমোক্র্যাটদের ২১৪টি। সিনেটে দুই দলের আসনসংখ্যা যথাক্রমে ৫৩ ও ৪৭। দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে হলে ডেমোক্র্যাটদের নিজেদের আসন ধরে রাখার পাশাপাশি প্রতিনিধি পরিষদে আরও চারটি এবং সিনেটে আরও চারটি আসনে জয় পেতে হবে। অধিকাংশ জরিপের পূর্বাভাস, ডেমোক্র্যাটদের পক্ষে তা সম্ভব হতে পারে।হোয়াইট হাউস অবশ্য রিপাবলিকানদের পরাজয়ের আশঙ্কাকে সংবাদমাধ্যমের ভুল বয়ান বলে দাবি করেছে। একইভাবে তারা সীমান্ত সুরক্ষা ও মানুষের আর্থিক স্বস্তি আরও বৃদ্ধির কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেছে।কী সেই পরিকল্পনাপ্রস্তুতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও বাজেট পরিচালক রাসেল ভোট। নতুন কোনো আইন ছাড়াই ট্রাম্প কী কী পদক্ষেপ নিতে পারবেন, সেটার নানা দিক তাঁরা আইনজীবীদের সঙ্গে নিয়ে খতিয়ে দেখছেন। এ প্রস্তুতির বিষয়ে ট্রাম্পকে জানানো হয়েছে। তিনিও এসব আলোচনায় অংশ নিয়েছেন।সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের টারবাইন আমদানিতে নতুন শুল্ক আরোপ। বিদেশি শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের ভিসার শর্ত…
Leave a Reply