1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Logo

ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘কোনো এক কারণে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনে জেতে না। তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি।’ গতকাল সোমবার ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল এলাকায় নির্বাচনের শেষ প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।ট্রাম্প বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের আগের এটাই শেষ দিন। আমার বিশ্বাস, আমাদের জীবদ্দশার সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন এটি।’নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট চাইতে গিয়ে নিজের সরকারের কাজের পক্ষে যুক্তি তুলে ধরেন ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থীদের সমালোচনা করেন।ট্রাম্প বলেন, ‘ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে চরমপন্থী ও বিপজ্জনক প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। তাঁরা এ পর্যন্ত মনোনয়ন পাওয়া সবচেয়ে বিপজ্জনক প্রার্থী।’ডেমোক্র্যাটদের অভিবাসন ও ট্রান্সজেন্ডার অধিকারবিষয়ক অবস্থানের সমালোচনা করে ট্রাম্প বলেন, দলটি উগ্র কর্মসূচি ও ‘বিপজ্জনক মতাদর্শ’ অনুসরণ করছে। তিনি আরও বলেন, ‘আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের দেশ, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করব।’তবে তাঁর বক্তব্যের বড় অংশজুড়ে ছিল ওয়াশিংটনে তাঁর নেওয়া নির্মাণ ও সংস্কার প্রকল্পগুলো। এ সময় ট্রাম্প স্মৃতিস্তম্ভ ও রিফ্লেক্টিং পুলের সংস্কার নিয়েই বেশি কথা বলেন। রিফ্লেক্টিং পুলের সংস্কারকাজে প্রায় দেড় কোটি ডলার ব্যয় ধরা হলেও কাজটি বারবার বাধার মুখে পড়েছে। কোনো প্রমাণ ছাড়াই এ জন্য নাশকতাকারীদের দায়ী করেছেন তিনি।আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে লড়ছে দুই প্রধান দল। জনমত জরিপে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। সিনেটের নিয়ন্ত্রণ নিয়েও লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।এদিকে গতকাল নিউইয়র্ক পোস্টের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা (নির্বাচনে) দারুণ করব। তবে জিততে না পারলে আমি সবকিছুতে ভেটো দেব। একের পর এক ভেটো দেব। এরপর তারা (ডেমোক্র্যাট) আসবে, আর আমরা হয়তো কোনো না কোনো সমঝোতায় পৌঁছাব।’আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে লড়ছে দুই প্রধান দল। জনমত জরিপে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। সিনেটের নিয়ন্ত্রণ…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira