পৃথিবীতে প্রতিটি মানুষই সচ্ছলতা ও রিজিকের সন্ধানে ছুটে বেড়ায়। কিন্তু শুধু প্রচুর অর্থ উপার্জন করলেই জীবনে শান্তি বা ‘বরকত’ আসে না। বরকত হলো অল্প সম্পদেও পর্যাপ্ত কল্যাণ ও প্রশান্তি লাভ করা, যা শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে।মহানবী (সা.) উম্মতকে এমন কিছু আমল শিখিয়েছেন, যা দৈনন্দিন জীবনে অনুশীলন করলে আয়-উপার্জনে বিশেষ বরকত ও প্রাচুর্য নেমে আসে। আয়-উপার্জনে বরকত লাভের ৫টি পরীক্ষিত আমল আলোচনা করা হলো।সহিহ বুখারি, হাদিস: ২০৬৭যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।১. আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা রক্তের সম্পর্ক বা আত্মীয়তার বন্ধন (সিলাতুর রাহিম) অটুট রাখা রিজিক প্রশস্ত হওয়ার অন্যতম প্রধান মাধ্যম। ব্যস্ততার অজুহাতে আত্মীয়স্বজনের খোঁজখবর না নেওয়া বা সম্পর্ক ছিন্ন করা সম্পদ ও আয়ু থেকে বরকত নষ্ট হওয়ার বড় কারণ।মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (সহিহ বুখারি, হাদিস: ২০৬৭)ব্যবসায় বরকত লাভে মুমিনের ৩ অভিজ্ঞতা২. ব্যবসা ও কর্মক্ষেত্রে সততা বজায় রাখা কর্মক্ষেত্রে ফাঁকিবাজি না করা এবং ব্যবসায় পণ্যের দোষ-গুণ ক্রেতার কাছে স্পষ্টভাবে তুলে ধরা বরকতের মূল চাবিকাঠি। মিথ্যার আশ্রয় নিলে সাময়িক লাভ হলেও সম্পদের মূল বরকত নষ্ট হয়ে যায়।মহানবী (সা.) বলেছেন, ‘ক্রেতা-বিক্রেতা উভয়েই যতক্ষণ বিচ্ছিন্ন না হয়, ততক্ষণ তাদের চুক্তি বাতিলের অধিকার থাকে। যদি তারা সত্য কথা বলে এবং পণ্যের দোষ-গুণ স্পষ্ট করে দেয়, তবে তাদের কেনাবেচায় বরকত দেওয়া হয়। আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ গোপন করে, তবে তাদের ব্যবসার বরকত মুছে ফেলা হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ২০৭৯)পাপের কারণে মানুষের রিজিক সংকুচিত হয়ে যায়। এর বিপরীতে ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে রিজিকের বন্ধ দরজা খুলে যায়।৩. আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করাপাপের কারণে মানুষের রিজিক সংকুচিত হয়ে যায়। এর বিপরীতে ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে…
Leave a Reply