1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Logo

জাতীয় আইটি উৎসব হ্যাকাথনে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ও উদ্ভাবনে অনন্য উৎকর্ষের স্বাক্ষর রেখে ‘আইডিয়াল অ্যাসোসিয়েশন অব ইনফরমেটিকস অ্যান্ড টেকনোলজি (আইএআইটি) জাতীয় আইটি উৎসব ২০২৬’–এর হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ সফটওয়্যার উন্নয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘টেবলটার্নার্স’ নামে তিন শিক্ষার্থীর একটি দল নটর ডেম বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতায় দেশের ৭০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগী শিক্ষার্থীদের সামনে নির্দিষ্ট সময় ও সীমিত উপকরণের সীমাবদ্ধতা পেরিয়ে ঢাকার বাস্তবমুখী নগর পরিবহন সমস্যার সমাধানে একটি ‘ফুল–স্ট্যাক’ সফটওয়্যার তৈরির চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যারটি তৈরি করে উপস্থাপন করতে দেওয়া হয়।হামজা হোসেন, তালাল আবিদ ও আবদুল্লাহ আহসানের সমন্বয়ে গঠিত নটর ডেম বিশ্ববিদ্যালয়ের দলটি এক বুদ্ধিদীপ্ত ট্রানজিট ও রুট প্ল্যানিং প্ল্যাটফর্ম তৈরি করে। এই প্ল্যাটফর্মে রুট খোঁজা, ভাড়া ও সময়ের সম্ভাব্য হিসাব, যাতায়াতের প্রতিবন্ধকতার তাৎক্ষণিক আপডেট এবং ব্যবহারকারীদের সরাসরি মতামত যাচাইয়ের মতো চমৎকার ফিচার যুক্ত ছিল। টানা ছয় ঘণ্টার বেশি সময় ধরে নিবিড় কোডিং শেষে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের দলটি তাদের বিজয়ী প্ল্যাটফর্মটি সফলভাবে তৈরি করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira