1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Logo

ঢাকায় আদিবাসীদের খাদ্য ও শস্য মেলা

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার ও শস্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’। মেলায় রয়েছে জুমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি, ফলমূল, শস্য, বিন্নি চালের পিঠা, পাজনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। খাবারের পাশাপাশি মঞ্চে পরিবেশিত হচ্ছে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ ও গান। উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। রাজধানীর মিরপুরের ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন অতিথিরা। মঞ্চে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করছেন শিল্পীরা। নাচ পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য। মেলার স্টলে বিভিন্ন ধরনের ফলমূলের পসরা সাজিয়ে রাখা হয়েছে। মেলায় বিক্রির জন্য ভুট্টা পোড়াচ্ছেন এক বিক্রেতা। জুমচাষের মাধ্যমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি সাজিয়ে রাখা হয়েছে মেলার স্টলে। বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের মাছের শুঁটকি। মেলায় প্রদর্শন করা হয়েছে আপফোল্খা (তিতা ফল)।মেলা থেকে জুমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি, ফলমূল ও শস্য কিনে নিয়ে যাচ্ছেন দর্শনার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira