প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এটা প্রথম ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেছে বিএনপি।দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না। একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই।’জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ‘সার্বভৌমত্ব’ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান এ কথা বলেন।এ সময় বিএনপির চেয়ারম্যান নেতা-কর্মীদের কাছে সমর্থন চেয়ে জানতে চান, ‘আপনারা কি আমাদের সাথে আছেন?’ তখন নেতা-কর্মী ও সমর্থকেরা সমস্বরে ‘আছি’ বলে করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষকে নিয়ে আমরা যেকোনো ষড়যন্ত্র—তা দেশের ভেতরে হোক, দেশের বাইরে হোক, সকল ষড়যন্ত্রের জবাব আমরা এক এক করে দেব। কোনো ষড়যন্ত্র করে মানুষকে দমিয়ে রাখতে পারবে না।’প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠন করেছে। এরপর এবারই প্রথম ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্যাপন করল দলটি। এ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করে বিএনপি। দিবসটি উপলক্ষে নয়াপল্টনের শোভাযাত্রা ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ তিনটি অনুষ্ঠান ও কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ড ও আর্মি স্টেডিয়ামে পৃথক দুটি অনুষ্ঠানে তিনি সস্ত্রীক অংশ নেন।৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্যের কথা উল্লেখ করে নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ৭ নভেম্বর হচ্ছে জাতীয় ঐক্যের দিন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার দিন, মানুষের বাক্স্বাধীনতার দিন। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ জীবন বিসর্জন দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তা রক্ষার অঙ্গীকারের দিন হোক এবারের শোভাযাত্রা।গতকাল বেলা সোয়া তিনটায় বিএনপির কেন্দ্রীয়…
Leave a Reply