1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Logo

সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সকালে ঘুম থেকে উঠে কেউ হয়তো ফোনটা হাতে নিয়েছেন। খবরের কাগজের পাতা ওলটানোর আগেই চোখে পড়েছে, আর্জেন্টিনা হেরে গেছে। মনটা একটু খারাপ। তবু ভাবনা ছিল, দিন তো অনেক বাকি। বিকেলে ব্রাজিল খেলবে। নেইমার না থাকলেও ব্রাজিল তো ব্রাজিলই! আর রাতে বাংলাদেশ। সাফের সেমিফাইনাল। ফাইনালে ওঠার এত কাছে এসে এবার নিশ্চয়ই আর স্বপ্নভঙ্গ হবে না।দিন শেষে সেই মানুষটির মনের অবস্থা কেমন? প্রথম আলোর লাইভ ব্লগে এক পাঠকের মন্তব্য, ‘বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আজ এক হতাশার দিন। সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ। এক দিনে তিন দলের হার।’ কী আশ্চর্য! একটি মন্তব্যে যেন গোটা দিনের ফুটবলীয় বিষাদকে ধরে ফেলেছেন পাঠক! তিনটি দল, তিনটি হার। আর হাজার হাজার মানুষের বুকের ভেতর জমে উঠল দীর্ঘশ্বাস।আসলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা আর ব্রাজিল শুধুই দুটি বিদেশি দল নয়, এ দুটি আবেগের নাম। এ দুটি পতাকা নিয়ে কত সংসারে তর্ক হয়েছে, কত বন্ধুত্বে সাময়িক বিরতি পড়েছে, কত ছাদে পাশাপাশি উড়েছে নীল-সাদা আর হলুদ-সবুজ পতাকা। বিশ্বকাপ এলেই বাংলাদেশের পাড়া-মহল্লা ভাগ হয়ে যায় দুই শিবিরে। কেউ মেসির, কেউ ব্রাজিলের। হেরে মাঠ ছাড়ার আগে দর্শকদের প্রতি করতালি আর্জেন্টিনা দলেরমাঝখানে বাংলাদেশও থাকে। তবে নিজেদের দলের প্রতি ভালোবাসাটা একটু অন্য রকম।সেই ভালোবাসার পরীক্ষা নিল শনিবারের দিনটি। সকালের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার হারের খবর দিয়ে। লিওনেল মেসি জাতীয় দলের জার্সি তুলে রাখার পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল।প্রথম কদমেই হার মেসি-পরবর্তী আর্জেন্টিনারমেসি নেই। গ্যালারিতেও সেই চেনা উন্মাদনা নেই। প্রায় ৫৮ হাজার আসনের স্টেডিয়ামের তৃতীয় তলার বেশির ভাগ অংশ বন্ধ। টিকিটের দাম ৪০ শতাংশ কমিয়েও গ্যালারির প্রায় অর্ধেক পূর্ণ করা যায়নি। দৃশ্যটা যেন বলে দিচ্ছিল, একজন ফুটবলার চলে গেলে শুধু মাঠের একজন খেলোয়াড় কমে যান না, কমে যায় কত মানুষের মাঠে আসার উপলক্ষও।জোড়া গোল করেও ব্রাজিলকে জেতাতে পারেননি ভিনিসিয়ুসবাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের জন্য দিনটা তাই…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira