1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Logo

ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকই এখন বাংলাদেশের সেরা

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি। ক্যারিয়ারের ষষ্ঠ প্রথম শ্রেণির ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন মোসাদ্দেক হোসেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে বরিশাল-রংপুর ম্যাচের চতুর্থ দিনটা বরিশাল ব্যাটসম্যান শেষ করেন ১২৫ রানে অপরাজিত থেকে। পরের দিন ম্যাচের শেষ দিনে প্রথম সেঞ্চুরিটাকেই ডাবল সেঞ্চুরি বানিয়ে মোসাদ্দেক আউট হলেন ঠিক ২৫০ রান করে।সেই মোসাদ্দেক পরের ম্যাচেই বিকেএসপির ৩ নম্বর মাঠে চট্টগ্রামের বিপক্ষে বরিশালের প্রথম ইনিংসে ছাড়িয়ে গেলেন আগের ইনিংসটাকে। খেললেন ২৮২ রানের এক ইনিংস, সেটিও মাত্র ৩০৯ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা রেকর্ড দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করার ৫৫তম উদাহরণ গড়ে মোসাদ্দেক বসে যান রঞ্জি, পন্সফোর্ড, হ্যামন্ড, হেনড্রেন, ব্র্যাডম্যান, মার্চেন্ট, উইকস, ওরেল, সিম্পসন, সাঙ্গাকারার মতো কিংবদন্তিদের পাশে। পরে যে রেকর্ডে যোগ হয়েছে আরও ১৫টি নাম, যার মধ্যে আছে বিরাট কোহলির নামও।পরের মৌসুমে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মোসাদ্দেক। এরপর যে রেকর্ডে তাঁর পাশে বসেন আরও আটজন। ১১ মৌসুম পর সেই রেকর্ডটা আবার নিজের করে নিলেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।বাংলাদেশের হয়ে চারটি টেস্ট খেলেছেন মোসাদ্দেকবাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি পাওয়া মোসাদ্দেক আজ চতুর্থ ডাবল সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি ডাবল সেঞ্চুরি পেলেন মোসাদ্দেক।আগের তিনটি ডাবল সেঞ্চুরিই বরিশালের হয়ে পেয়েছিলেন বাংলাদেশের হয়ে চারটি টেস্ট খেলা এই ব্যাটসম্যান। আজ সিলেটের একাডেমি গ্রাউন্ডে রেকর্ড গড়া চতুর্থ ২০০ ছাড়ানো ইনিংসটি মোসাদ্দেক পেলেন ময়মনসিংহ বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে। আট মৌসুম পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান ২১৫ বলে করেছেন ২২০ রান, মেরেছেন ২২টি চার ও ১০টি ছক্কা।এই সংস্করণে ১২টি সেঞ্চুরির চারটিকেই ডাবল বানানো মোসাদ্দেক পেছনে ফেলেছেন অলক কাপালি, তুষার ইমরান, রনি তালুকদার, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাওহিদ হৃদয় ও তাইবুর রহমানকে।মোসাদ্দেকের চার ডাবল সেঞ্চুরিটেন্ডুলকারের যে প্রেমের বয়স ৪৯ বছরমোসাদ্দেকের দল ৯ উইকেটে ৪৪০ রানে ইনিংস ঘোষণা করে। ৩ উইকেটে ১৭৮ রান তুলে দিন শেষ করেছ রাজশাহী।…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira