1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Logo

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত তুরস্ক সফরে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের অংশীদারত্ব, বিশেষ করে বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্পপার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনসহ ওই খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে এবং আরও শক্তিশালী ও বিস্তৃত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা খাতে বিনিয়োগের অংশীদারত্ব, বিশেষ করে একটি প্রতিরক্ষাশিল্প পার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি প্রতিরক্ষাশিল্প পার্ক প্রতিষ্ঠায় তুরস্কের সম্ভাব্য বিনিয়োগসহ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মিলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি। বর্তমানে এ সম্পর্ক একটি বিস্তৃত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তুরস্কের ক্রমবর্ধমান গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রতিফলিত হয়েছে।হুমায়ুন কবির বলেন, বহুপক্ষীয় এই সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট অল্প কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সে বিবেচনায় সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য ব্যস্ত সূচি থেকে সময় বের করার মধ্য দিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের পাশাপাশি দেশটির নেতৃত্বের প্রতিও তাঁর গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন।রোহিঙ্গা সংকটের বিষয়ে হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর এ সংকট সমাধানে আরও জোরালোভাবে কাজ করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira