1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Logo

আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে, প্রশ্ন আদনান তাসিনের বাবার

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সড়কে একের পর এক প্রাণহানি ঘটলেও এসব মৃত্যুর দায় কেউ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। কোনো পরিবার হারাচ্ছে সন্তান, কোনো পরিবার হারাচ্ছে উপার্জনক্ষম সদস্য। কিন্তু দুর্ঘটনার পর বিচার পাওয়া তো দূরের কথা, অনেক ক্ষেত্রে আহত ব্যক্তিরা দ্রুত চিকিৎসাও পান না। রোববার বিশ্ব সড়ক দুর্ঘটনার ভুক্তভোগীদের স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে নিরাপদ সড়ক আন্দোলন।সভায় বক্তারা বলেন, সড়কে মৃত্যুকে শুধু দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। চালকের বেপরোয়া আচরণ, মাদকাসক্তি, যানবাহনের ত্রুটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার জবাবদিহি নিশ্চিত করতে হবে।সভায় অংশ নিয়ে ২০১৯ সালে যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় নিহত শিক্ষার্থী আদনান তাসিনের বাবা আহসান উল্লাহ বলেন, ‘আমার ছেলে আদনান অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। সে সড়ক দুর্ঘটনায় নয়, বরং হত্যাকাণ্ডের শিকার হয়েছিল।আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে?’আহসান উল্লাহ বলেন, সন্তান হারানোর পরও তিনি বিচার পাননি; কারও কাছ থেকে সহানুভূতিও পাননি। তাঁর মতে, সড়ক দুর্ঘটনা কমাতে হলে আগে চালকদের মধ্যে প্রতিযোগিতা ও রেষারেষি বন্ধ করতে হবে। মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এরপর মানুষকে সচেতন করার উদ্যোগ নিতে হবে।সভার শুরুতে ২০১৮ সালের ২৯ জুলাই বিমানবন্দর সড়কে নিহত আবদুল করিম রাজীব, দিয়া খানম মীমসহ বিভিন্ন সময়ে সড়কে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩১ হাজার ৫৭৮ জন মারা গেছেন। জাতীয় স্বাস্থ্য ও আঘাত জরিপ ২০২৩-২৪ অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ২৪ হাজার ২৩৩ জন সড়ক দুর্ঘটনায় মারা যান। আহত হন ৩০ লাখের বেশি মানুষ। তাঁদের মধ্যে প্রায় ৩৮ হাজার ২৮ জন স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হন।দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের ত্রুটি, সড়কের নকশাগত…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira