1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Logo

সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নামাজে সুরা ফাতেহা পড়ার সময় আমরা অনেকেই খেয়াল করি না, প্রতিটি আয়াতের একটি জবাব আছে।মহানবী (সা.) বলেছেন, আল্লাহ বলেন, ‘আমি নামাজকে আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি, আর আমার বান্দা যা চাইবে, সে তা-ই পাবে।বান্দা যখন বলে “আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন”, আল্লাহ বলেন, “আমার বান্দা আমার প্রশংসা করেছে।” যখন বলে “আর-রাহমানির রাহিম”, আল্লাহ বলেন, “আমার বান্দা আমার গুণগান করেছে।”যখন বলে “মালিকি ইয়াওমিদ্দিন”, আল্লাহ বলেন, “আমার বান্দা আমার মহিমা বর্ণনা করেছে।” যখন বলে “ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাসতাইন”, আল্লাহ বলেন, “এটি আমার ও আমার বান্দার মধ্যে, আর আমার বান্দা যা চাইবে, সে তা-ই পাবে।”আর যখন বলে “ইহদিনাস সিরাতাল মুস্তাকিম…” থেকে শেষ পর্যন্ত, আল্লাহ বলেন, “এটি আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চাইবে, সে তা-ই পাবে।”’ (সহিহ মুসলিম, হাদিস: ৩৯৫)এই হাদিসই সুরার নকশার প্রথম আভাস। তিনটি আয়াত আল্লাহর, মাঝের একটি আয়াত আল্লাহ ও বান্দা দুজনের, আর শেষ তিনটি বান্দার।নামাজে এই সুরা পড়া ফরজ। নবীজি বলেছেন, ‘যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না, তার নামাজ হয় না।’ (সহিহ বুখারি, হাদিস: ৭৫৬)তাই সুরাটি মুসলিমের জীবনে সবচেয়ে বেশি পঠিত অংশ। কিন্তু এর ভেতরের সুনিপুণ গঠন নিয়ে আমরা কমই ভাবি।কোরআন কি ‘এলোমেলো’কোরআন পড়তে গিয়ে একজন সাধারণ পাঠকের মনে একটি প্রশ্ন জাগতে পারে, একই সুরায় কেন বিশ্বাস, বিধান আর ইতিহাস একসঙ্গে এসে যায়? পশ্চিমা সমালোচকদের অনেকে এ নিয়ে কঠোর মন্তব্য করেছেন। কোরআনকে ‘ক্লান্তিকর, বিভ্রান্তিকর জট’ বলেছিলেন, কেউ সুরার ভেতরের সংযোগ নিয়ে সন্দিহান ছিলেন।কিন্তু গত কয়েক দশকে বিপরীত ধারার গবেষণাও বেড়েছে। ভারতীয় উপমহাদেশে হামিদুদ্দিন ফারাহি ও আমিন আহসান ইসলাহি কোরআনের সুরাগুলোর অন্তর্গত সংযোগ ও বিন্যাস নিয়ে কাজ করেছেন।পশ্চিমে মিশেল কুইপার্স ও র‍্যামন্ড ফারিন দেখাতে চেয়েছেন, সুরাগুলোতে ‘রিং কম্পোজিশন’ বা বৃত্তাকার বিন্যাস কাজ করে। (মিশেল কুইপার্স, দ্য কম্পোজিশন অব দ্য কুরআন: রেটোরিক্যাল অ্যানালিসিস, ব্লুমসবারি, ২০১৫; র‍্যামন্ড ফারিন, স্ট্রাকচার অ্যান্ড কুরআনিক ইন্টারপ্রিটেশন, হোয়াইট ক্লাউড প্রেস, ২০১৪)রিং কম্পোজিশন প্রাচীন…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira