মাসে বেতন পেতেন ১৩ হাজার টাকা। এতেই চলত বাবা-মায়ের সংসার। সেই পোশাকশ্রমিক নূপুর এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এক তরুণের হামলায় গুরুতর আহত হওয়ার পর তাঁর চিকিৎসায় প্রতিদিন খরচ হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকা। রাজধানীর মিরপুরের রূপনগরে গত বুধবার প্রকাশ্য সড়কে নূপুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরিবারের অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়া এবং অন্যত্র বিয়ে ঠিক হওয়ার জেরে রায়হান মিয়া (২০) নামের এক তরুণ তাঁকে হত্যার চেষ্টা করেন। আজ শনিবার বিকেলে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় সংবাদ সম্মেলন করেন নূপুরের স্বজনেরা। তাঁরা জানান, নূপুরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা নিতে হতে পারে তাঁকে। পরিবারের পক্ষে এত ব্যয় বহন করা সম্ভব নয়। এ অবস্থায় তাঁর চিকিৎসার দায়িত্ব নিতে সরকারের প্রতি আবেদন জানান তাঁরা।মেরুদণ্ডে আঘাত, পড়ে গেছে তিনটি দাঁতনূপুরের মামাতো ভাই সিফাত হাসান রাকিব বলেন, হামলাকারী নূপুরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়েছে। এতে তাঁর মেরুদণ্ডের একটি হাড় কেটে গেছে। বুকের হাড় ভেঙেছে। বাঁ হাতে মারাত্মক জখম হয়েছে। ডান হাতের আঙুল কেটে গেছে। মুখে আঘাতের কারণে তিনটি দাঁত পড়ে গেছে। এখন নড়াচড়া করার মতো অবস্থাও নেই তার। কোনো মতে শুধু চোখ মেলে তাকাতে পারছেন।চিকিৎসকদের বরাতে সিফাত জানিয়েছেন, নূপুরের পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চললেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বাইরে করাতে হচ্ছে। এ জন্য অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হচ্ছে। ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও যাতায়াত মিলিয়ে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হচ্ছে।সিফাত বলেন, পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। নূপুরের চিকিৎসার দায়িত্ব নিতে সরকারের প্রতি আবেদন জানাচ্ছেন তাঁরা।নূপুরের আয়ে চলত সংসারনূপুরের বড় বোন লিজা আক্তার বলেন, তাঁরা ছয় ভাইবোন। নূপুর চতুর্থ। তাঁদের একমাত্র ভাইও স্ট্রোক করে চিকিৎসাধীন। পরিবার চালানো নূপুর নিজেই এখন গুরুতর আহত হয়ে হাসপাতালে। তাঁর চিকিৎসার খরচ জোগাড়ের পাশাপাশি সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে।লিজা…
Leave a Reply