কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ বা মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন, তাতে অংশ নিতে আগ্রহী সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটি জাতীয় ঐক্য প্রক্রিয়ার এই উদ্যোগের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। তবে একা নয়, ১১–দলীয় ঐক্যের সব দলকে নিয়ে একসঙ্গে সংলাপে বসতে চায় দলটি। জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র থেকে সংলাপের বিষয়ে দলটির এই অবস্থানের তথ্য জানা গেছে। সূত্র বলছে, সরকারের পক্ষ থেকে সংলাপের বিষয়ে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জামায়াত তাদের অবস্থানের কথা সরকারকে জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা ও সংসদ সদস্য আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে জামায়াত যে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক তা জানানো হয়েছে। একই সঙ্গে এটাও বলা হয়েছে, সংলাপ হলে ১১–দলীয় ঐক্যের সঙ্গে জোটবদ্ধভাবে হতে হবে। আর এতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য দলকেও ডাকা উচিত।সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দু–এক দিন আগে সরকারের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করে দলের আমির কবে বিদেশ থেকে ফিরবেন, তা জানতে চাওয়া হয়েছে। আমির দেশে ফিরলে সংলাপের আলোচনা হতে পারে বলে তিনি জানান।সংলাপ হলে সরকারের কাছে ১১–দলীয় ঐক্যের সব দলকে নিয়ে বসার অনুরোধ জানানো হবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, এনসিপিও এতে থাকবে।১৮ নভেম্বর শেষ হওয়া সংসদের চতুর্থ অধিবেশনের বিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। জামায়াতের একাধিক সংসদ সদস্য ওই সময় প্রথম আলোকে বলেছিলেন, একান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার কথা বলেন। এর অংশ হিসেবে সর্বদলীয় গণমিছিল করার মত দেন প্রধানমন্ত্রী। তবে বিরোধীদলীয় নেতা গণমিছিলের পরিবর্তে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর…
Leave a Reply