টাইম নিউজ ডেস্কঃ খুলনা বাগেরহাট-আব্বাস আলী শেখ। বয়স ২৫ বছর। উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি। বাড়ি রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের স্বর্ণারমাঠ। শারীরিক গঠনে খর্বাকৃতির হলেও লেখাপড়ায় বাধা হয়নি তার। শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। এরপর রামপাল সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হয়ে এইসএসসি পাস করেন এবং একই কলেজে ডিগ্রিতে ভর্তি হয়।
হতদরিদ্র ভ্যানচালক পিতা মোক্তার শেখ সামান্য একখানা জমিতে বসবাস করেন। আব্বাসকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন। তার বাড়ির সবার শখ আব্বাসকে তার মতো একজন পাত্রীর সঙ্গে বিয়ে করাবার । এদিকে আব্বাসও বিয়ে করতে আগ্রহী হয়। এরপর পাত্রী দেখা শুরু হয়। এক পর্যায়ে খুলনার ডাকবাংলো এলাকায় তারই অনুরূপ পাত্রীর সন্ধান পাওয়া যায়।

একপর্যায়ে তাদের রেজিস্ট্রি কাবিনে বিয়ে হয়। সপ্তাহব্যাপী বিয়েবাড়িতে গ্রামবাসী বাদ্যবাজনা বাজিয়ে ধুমধামের মধ্যে শুক্রবার দুপুরে কনের বাড়িতে যায় ৩৭ ইঞ্চি উচ্চতার বউ সোনিয়াকে আনতে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। সকলে এ দম্পতির মঙ্গল কামনায় দোয়া করেন। গ্রামবাসী বউভাতের আয়োজন করবেন বলে জানা গেছে। নবদম্পতি আব্বাস-সোনিয়ার জন্য সবার দোয়া চেয়েছেন তার পরিবার। বিশেষ চাহিদাসম্পন্ন আব্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং উপমন্ত্রী হাবিবুন নাহার এমপির সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন একটি চাকরির ব্যাবস্থা করার জন্য।
Leave a Reply