1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Logo

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ইউরোপের বিভিন্ন দেশে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার সন্দেহে তল্লাশি চালানো হয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে দুটি যুক্তরাজ্য থেকে ছেড়ে গিয়েছিল। একের পর এক বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব তল্লাশি চালায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ।ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, বেনামি বার্তা পাওয়ার পর আয়ারল্যান্ডের রায়ানএয়ারের দুটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়। এর একটি আয়ারল্যান্ডের ডাবলিন থেকে এবং অন্যটি পর্তুগালের লিসবন থেকে এসেছিল। উড়োজাহাজ দুটি রোমে অবতরণের পর তল্লাশি করা হয়। তবে উড়োজাহাজ দুটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।ডাবলিন থেকে আসা উড়োজাহাজটিকে অবতরণের আগ পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে আসে ইতালির বিমানবাহিনী। এ ছাড়া পোল্যান্ড, স্পেন ও বুলগেরিয়াতেও একই হুমকির কারণে উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে।আপাতত বোমা হামলার এসব হুমকির মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি। তবে ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, কিংবা আকাশপথে উড়োজাহাজ চলাচল ব্যাহত করাই এর উদ্দেশ্য কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।যুক্তরাজ্য সরকার এগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া হুমকি’ বলে বর্ণনা করেছে। এক বিবৃতিতে ব্রিটিশ সরকার বলেছে, যুক্তরাজ্যে বিশ্বের অন্যতম কঠোর উড়োজাহাজ নিরাপত্তাব্যবস্থা রয়েছে। সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় পরীক্ষিত ব্যবস্থা আছে। এসব উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া হুমকি মোকাবিলার ব্যবস্থাও রয়েছে।উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞ পল ম্যাসন বলেন, যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি খুব বেশি পাওয়া যায় না। তাই সাম্প্রতিক ঘটনাগুলো অস্বাভাবিক।বিবিসি রেডিও ফাইভ লাইভকে ম্যাসন বলেন, এতগুলো হুমকি কাকতালীয়ভাবে আসেনি; বরং কোনো ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব করেছে।ম্যাসন বলেন, হুমকির বিশ্বাসযোগ্যতা যাচাই করতে উড়োজাহাজের ভেতরে থাকা কর্মী এবং বিমানবন্দরে দায়িত্ব পালনকারীদের বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। উড়োজাহাজকে অন্য বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে উড়োজাহাজের কর্মীদের জানানোও হয় না যে, কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা কী ধরনের পরিস্থিতি মোকাবিলা করছেন।বোমা হামলার হুমকির কারণে পোল্যান্ডের ওয়ারশগামী আরও দুটি উড়োজাহাজের যাত্রায় বিঘ্ন ঘটে। এর একটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল। উড়োজাহাজটির পোল্যান্ডের রাজধানী ওয়ারশের প্রধান…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira