1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Logo

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণার দায়ে ব্রিটিশ–বাংলাদেশি দোষী সাব্যস্ত

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে একই সময়ে পাঁচটি সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের ঘটনায় প্রতারণার নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কাশিম চৌধুরী (৫৬)। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের বাসিন্দা কাশিম ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত আটটি সরকারি ও সরকারি খাতের প্রতিষ্ঠানে চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড আয় করেন। এর মধ্যে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি প্রতারণামূলকভাবে অর্জিত বলে আদালতে প্রমাণিত হয়েছে।সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে জুরি সদস্যরা সর্বসম্মতিক্রমে তাঁকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার আটটি এবং প্রয়োজনীয় তথ্য গোপন করে প্রতারণার একটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। সাত ঘণ্টা আলোচনার পর তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছান।বিচারক মার্ক উইকস কাশিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। প্রসিকিউশনের পক্ষ থেকে সাজা নির্ধারণে পাঁচ বছরকে প্রাথমিক বিবেচনার কথা বলা হয়েছে।বিবিসির প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাস মহামারির সময় চালু হওয়া বাসা থেকে কাজের সুযোগ কাজে লাগিয়ে কাশিম একাধিক সরকারি প্রতিষ্ঠানে চাকরির তথ্য গোপন করেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয় (ডেফরা), স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস), স্বাস্থ্য ও সামাজিক সেবাবিষয়ক মন্ত্রণালয়, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি। এ ছাড়া তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ইস্ট লন্ডন এনএইচএস ট্রাস্টেও চাকরি করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর বার্ষিক বেতন ছিল প্রায় ৩৮ হাজার থেকে ৫২ হাজার পাউন্ড।সপ্তাহে ১৮৩ ঘণ্টা কাজের চুক্তিআদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এক পর্যায়ে কাশিমের বিভিন্ন চাকরিতে সাপ্তাহিক কর্মঘণ্টার যোগফল দাঁড়ায় ১৮৩ ঘণ্টা। অথচ এক সপ্তাহে মোট সময় ১৬৮ ঘণ্টা।প্রসিকিউশন জানায়, চাকরির আবেদনপত্রে নিজের কর্মসংস্থানের অবস্থা সম্পর্কে ভুল তথ্য দিতেন কাশিম। নতুন চাকরি পাওয়ার পরও অন্য প্রতিষ্ঠানে কাজ করার তথ্য গোপন রাখতেন। একাধিক চাকরির চাপ সামলাতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অসুস্থতার ছুটিও নিতেন। ২০২৩ সালের মার্চে চারটি প্রতিষ্ঠানে অসুস্থতার ছুটিতে থাকলেও তিনি হোম অফিসে কাজ চালিয়ে যান।আদালতে একটি ভিডিও বৈঠকের বিবরণ দেন…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira