1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Logo

কংগ্রেসের ভারত সম্মেলনে আসতে দেওয়া হয়নি নরওয়ের সেই সাংবাদিকসহ ১১৫ অতিথিকে

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কংগ্রেসের উদ্যোগে ভারতের হায়দরাবাদের ‘ভারত সম্মেলন’–এ অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল ৩১৫ জনকে। তাঁদের মধ্যে ১১৫ জনকে ভিসা দেয়নি ভারত সরকার। একেবারে শেষ মুহূর্তে যাঁদের ভিসা বাতিল করা হয়েছে, যাঁদের দেওয়াই হয়নি এবং ভিসা থাকা সত্ত্বেও যাঁদের আসতে দেওয়া হয়নি, তাঁদের মধ্যে রয়েছেন নরওয়ের সেই নারী সাংবাদিক হেল লং। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নরওয়ে সফরের সময় তাঁকে ‘অপ্রিয়’ প্রশ্ন করেছিলেন।এই অভিযোগ করেছেন তেলেঙ্গানার কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তাঁর উদ্যোগেই ‘ভারত সম্মেলন’ অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের এটি দ্বিতীয় বছর। গত শুক্রবার মুখ্যমন্ত্রী রেড্ডি বলেন, ‘আমি বুঝতে পারি না, বহু ধরনের মতপ্রকাশের ক্ষেত্রে বিজেপির কিসের এত আপত্তি। গণতন্ত্রে সবারই সব ধরনের মতপ্রকাশের অধিকার রয়েছে। নরেন্দ্র মোদি মনে করেন, তিনি একজন একনায়ক, যিনি সব কণ্ঠরোধের অধিকারী।’রেবন্ত রেড্ডি জানিয়েছেন, ‘ডিসেম্বরে হায়দরাবাদে ইনভেস্ট তেলেঙ্গানা গ্লোবাল সামিট অনুষ্ঠিত হবে। তার আগে এই ভারত সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৈশ্বিক আলোচনার জন্য আমরা গ্লোবাল সাউথে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। ওই সম্মেলন শুক্রবার শুরু হয়েছে। সেখানে ‘গিগ ওয়ার্কার্স’ বা চুক্তিভিত্তিক কর্মীদের জন্য তেলেঙ্গানা সরকারের নীতি চূড়ান্ত করা হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার ওই সম্মেলনে যোগ দেন।সম্মেলনে যোগ দিতে ইচ্ছুক কতজনকে ভিসা দেওয়া হয়নি, মুখ্যমন্ত্রী সে বিষয়ে কিছু না জানালেও কংগ্রেস নেতা শশী থারুর গতকাল শুক্রবার ‘এক্স’ হ্যান্ডেলে সরকারের সমালোচনা করে বলেন, ৩১৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল; কিন্তু তাঁদের মধ্যে ১১৫ জনকেই আসার অনুমতি দেওয়া হয়নি। অনেকের ভিসা একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হয়।মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ। তিনি বলেন, বিভিন্ন ধরনের নীতি নিয়ে আলোচনা সব সময় জরুরি। তেলেঙ্গানার প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য এই সম্মেলনে মোট আটটি অধিবেশনের ব্যবস্থা করা হয়েছে। সুইজারল্যান্ডের দাভোস যেমন বৈশ্বিক আলোচনার কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে, হায়দরাবাদকেও তেমনই এক কেন্দ্র করে তুলতে চান তাঁরা। হায়দরাবাদ হবে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর।নরওয়ের সাংবাদিক হেল লং। ভিসা থাকলেও তাঁকে ভারতে আসার অনুমতি দেওয়া…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira