জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভর্তুকি দিয়ে বিক্রি করছে সরকার। এতে চলতি বছরের মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান হয়েছে ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা। আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে কম দামে জ্বালানি তেল বিক্রি করেও আট মাস ধরে নিজস্ব তহবিল দিয়ে আমদানি কার্যক্রম সচল রেখেছে সংস্থাটি।জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুসারে দেশেও ভোক্তা পর্যায়ে দাম পুনর্নির্ধারণ করা হবে।বৃহস্পতিবার জাতীয় সংসদে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট, ভর্তুকি, আমদানি, নতুন অবকাঠামো নির্মাণ এবং দেশীয় খনিজ সম্পদ উত্তোলনের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।এলপিজি আমদানিতে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে সমঝোতাবিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জামায়াতের সংসদ সদস্য আমির হামজার পৃথক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ ও গ্যাসের সংকট কমাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির মাধ্যমে বিদেশ থেকে এলপিজি আমদানির প্রক্রিয়া শুরু করেছে।দ্রুত এলপিজি আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আমদানি করা এলপিজি মহেশখালীর মাতারবাড়ীতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের জেটি ব্যবহার করে খালাস করা হবে।মন্ত্রী জানান, সরকারিভাবে এলপিজির সরবরাহ বাড়াতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বছরে এক লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন নতুন এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জমি অধিগ্রহণসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া মাতারবাড়ী, মোংলা ও টাঙ্গাইলের এলেঙ্গায় এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম চলছে।গৃহস্থালি পর্যায়ে বোতলজাত এলপিজির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মোংলায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাতারবাড়ীতে এলপিজি স্টোরেজ টার্মিনাল স্থাপনের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলপিজির…
Leave a Reply