1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Logo

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের দ্বীপ সাখালিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আটক হয়েছিলেন জাপানি সাংবাদিক ইউকি ইমাই। পরে তাঁকে নেওয়া হয় মস্কোর কারাগারে। আটকের এক মাস পেরিয়ে গেলেও এ পর্যন্ত তাঁর মুক্তির নিশ্চয়তা মেলেনি। জাপান সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাঁর আটকাদেশ জাপান–রাশিয়ার আগে থেকে তিক্ত সম্পর্কে নতুন জটিলতা তৈরি করেছে।৩৪ বছর বয়সী ইমাই জাপানের সংবাদমাধ্যম হোক্কাইদো শিম্বুনের ইউঝনো-সাখালিনস্ক ব্যুরোতে কর্মরত ছিলেন। গত ১৩ অক্টোবর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তাঁকে সাখালিন থেকে গুপ্তচরবৃত্তির সন্দেহে আটক করে। রাশিয়ায় সংবাদমাধ্যমটির নিয়োগ করা আইনজীবীর তথ্য অনুযায়ী, বর্তমানে ইমাইকে মস্কোর লেফোরতোভো আটককেন্দ্রে রাখা হয়েছে।আগামী ১২ ডিসেম্বর তাঁর বর্তমান আটকাদেশের মেয়াদ শেষ হবে। তবে তা বাড়ানো হতে পারে। তদন্ত কত দূর এগিয়েছে কিংবা বিচার কবে শুরু হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই।নাম প্রকাশ করে মুক্তির দাবিশুরুতে ইমাইয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁর নাম গোপন রেখেছিল হোক্কাইদো শিম্বুন। কিন্তু মুক্তির সম্ভাবনা না দেখায় অবস্থান বদলেছে সংবাদমাধ্যমটি। ১২ নভেম্বর ইমাই ও তাঁর পরিবারের সম্মতিতে তাঁর পরিচয় প্রকাশ করা হয়।নিরাপত্তার স্বার্থে নীরব থাকার বদলে এবার জনসমর্থন চাইছে সংবাদমাধ্যমটি। তাদের লক্ষ্য, ইমাইয়ের দ্রুত মুক্তির দাবি আরও জোরালো করা।রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির অভিযোগ, জাপানি গোয়েন্দাদের নির্দেশে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া সেনা ও স্বেচ্ছাসেবকদের তথ্য সংগ্রহ করছিলেন ইমাই। তবে এ অভিযোগ অস্বীকার করেছে হোক্কাইদো শিম্বুন। সংবাদমাধ্যমটি বলেছে, ইমাই স্বাভাবিক সংবাদ সংগ্রহের কাজ করছিলেন। তারা সরকারি নির্দেশে তথ্য সংগ্রহ করে না।জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও রাশিয়ায় জাপান সরকারের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন।সুস্থ আছেন ইমাই, ভবিষ্যৎ অনিশ্চিতইমাইয়ের সঙ্গে কনস্যুলার যোগাযোগের উদ্যোগ নেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নাকামুরা কিমিতাকে। এর ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর মস্কোর জাপানি দূতাবাসের কর্মকর্তারা ইমাইয়ের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। তাঁরা জানান, ইমাইয়ের কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই।সংবাদমাধ্যমটির আইনজীবীও কয়েক দফায় ইমাইয়ের কাছে খাবার ও পোশাক পৌঁছে দিয়েছেন। তিনিও নিশ্চিত করেছেন, ইমাই সুস্থ আছেন।ইমাইয়ের মুক্তির দাবি শুধু কারাগারে খোঁজখবর নেওয়ার…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira