1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Logo

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের সহায়তায় ১ লাখ ১ হাজার ডলার অনুদান

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চ্যারিটি (দাতব্য বা মানবিক সহায়তা) যে শুধু অর্থ সাহায্যের বিষয় নয়; বরং আনন্দ, ভালোবাসা ও মানুষের পাশে দাঁড়ানোর সম্মিলিত উৎসবও হতে পারে, তারই উদাহরণ হয়ে থাকল লস অ্যাঞ্জেলেসের একটি সন্ধ্যা।প্রবাসে থেকেও বাংলাদেশের অসহায় মানুষের জন্য অর্থ সংগ্রহে একত্র হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। কেউ দিয়েছেন অনুদান, কেউ আয়োজনের দায়িত্ব পালন করেছেন, কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, আবার কেউ অন্যদের উৎসাহিত করেছেন। সংগীত, নৈশভোজ ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে মানবকল্যাণের এ উদ্যোগে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের (বাফলা) উদ্যোগে গত রোববার লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডে চার্চ অব সায়েন্টোলজি অব দ্য ভ্যালির মিলনায়তনে আয়োজন করা হয় ‘বাফলা চ্যারিটি নাইট ২০২৬’।বর্তমানে লস অ্যাঞ্জেলেস এলাকার ৩১টি বাংলাদেশি সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশন হিসেবে কাজ করছে বাফলা। ২০০৭ সালে প্রথম বাংলাদেশ ডে প্যারেড আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি কমিউনিটিতে পরিচিতি পায়।‘স্প্রেডিং লাভ’ বা ভালোবাসা ছড়িয়ে দেওয়ার বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ১ লাখ ১ হাজার মার্কিন ডলার অনুদান সংগ্রহ হয়েছে।বাফলার নেতারা জানান, সংগঠনের ইতিহাসে কোনো দাতব্য আয়োজনে এটিই সর্বোচ্চ অর্থ সংগ্রহ। এটি শুধু সংগঠনের নয়, পুরো কমিউনিটির একটি ঐতিহাসিক অর্জন।অনুষ্ঠানের তহবিল সংগ্রহের লক্ষ্য হলো লস অ্যাঞ্জেলেসের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি বাংলাদেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। প্রতিবছর প্রবাসী বাংলাদেশিদের অনুদান ও সহযোগিতায় এ তহবিল সংগ্রহ করা হয়।বাফলার এ তহবিল সংগ্রহের আয়োজন ও কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনটির চ্যারিটি কো-অর্ডিনেটর (মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়ক) প্রকৌশলী সালেহ কিবরিয়া এবং চ্যারিটি কমিটির সদস্যরা।বাফলার সভাপতি ইলিয়াস এম সিকদার ও চ্যারিটি কো-অর্ডিনেটর সালেহ কিবরিয়া জানান, সংগঠনটির ইতিহাসে এবারই প্রথম কোনো দাতব্য আয়োজনে অনুদানের পরিমাণ এক লাখ ডলার ছাড়িয়েছে। এ অর্জনের জন্য তাঁরা দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।বাফলা চ্যারিটি নাইটে ছিল গানের আয়োজন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেঅনুষ্ঠানে অংশ নেওয়া কমিউনিটির সদস্য, স্বেচ্ছাসেবক, বাফলার মানবিক সহায়তা কমিটির সদস্যদের পরিশ্রম ও সহযোগিতার প্রশংসা করেন তাঁরা।ইলিয়াস সিকদার বলেন, এ অর্জন শুধু…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira