1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Logo

বৈরুতে সাবেক ইরাকি আইনপ্রণেতার মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লেবাননের রাজধানী বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট থেকে ইরাকের সাবেক আইনপ্রণেতা আহমেদ আল–আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড ধরে নিয়ে তদন্ত করছে লেবাননের কর্তৃপক্ষ।লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র গত মঙ্গলবার আল–জাজিরাকে এ তথ্য জানায়। তবে কীভাবে আল–আলওয়ানির মৃত্যু হয়েছে, সে বিষয়ে সূত্রটি কিছু জানায়নি।লেবাননের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় বৈরুতের তারিক আল–জাদিদে এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে আল–আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়।লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, দেশটির প্রধান কৌঁসুলি আহমেদ রামি আল–হাজ্জ নিজে এ হত্যাকাণ্ডের তদন্ত তদারক করছেন। লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্য শাখা তদন্তটি পরিচালনা করছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আল–আলওয়ানির কার্যালয় এক বিবৃতি দিয়েছে। এতে তাঁর মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ ও ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ অপরাধ’ বলে উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এতে বলা হয়েছে, শুধু শোক ও নিন্দা জানিয়ে ঘটনাটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারা হত্যার পরিকল্পনা করেছে, কারা তা বাস্তবায়ন করেছে এবং আর কারা জড়িত ছিল, স্বচ্ছ তদন্তের মাধ্যমে তা বের করতে হবে। এ ঘটনায় জড়িত কেউই বিচারের বাইরে থাকতে পারবেন না।লেবাননের একটি বিচার বিভাগীয় সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আল–আলওয়ানিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক লেবানিজ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।এ ছাড়া পলাতক দুই সিরীয় সন্দেহভাজনকে খুঁজছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে বৈরুতে পৌঁছানোর পর ওই দুজন বিমানবন্দর থেকে আল–আলওয়ানিকে তাঁর হোটেলে নিয়ে গিয়েছিলেন।আল–আলওয়ানি ছিলেন সুন্নি রাজনীতিবিদ। তিনি ইরাকের পার্লামেন্টে দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের প্রতিনিধিত্ব করতেন। ২০১২ ও ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নুরি আল–মালিকির নেতৃত্বাধীন শিয়াপ্রধান সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সময় তিনি পরিচিতি পান। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, সরকার সাম্প্রদায়িক নীতি অনুসরণ করছে এবং সুন্নিদের কোণঠাসা করে রাখছে।ইরাকে ইরানের প্রভাব এবং ইরান-সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর কড়া সমালোচক ছিলেন আল–আলওয়ানি।২০১৩ সালের ডিসেম্বরে রামাদিতে আল–আলওয়ানির বাড়িতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। ওই অভিযানে তাঁর ভাইসহ আরও…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira