1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Logo

ভারতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের নাম বাদ পড়ায় ছাত্রশিবিরের উদ্বেগ

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিপুলসংখ্যক মানুষের নাম বাদ পড়া এবং এর ফলে মুসলিম সম্প্রদায়ের বৈধ ভোটারদের ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি বলেছে, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কিংবা নাগরিকত্বের প্রশ্নে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ সোমবার এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া ব্যক্তিদের মধ্যে মুসলিমদের সংখ্যা উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গে যাচাই-বাছাইয়ের আওতায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। তাঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মুসলিম।সংগঠনটির নেতারা বলেন, বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাঁদের কাউকে কাউকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে আটক এবং বাংলাদেশে পুশ ইন করার অভিযোগও উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন।বিবৃতিতে ছাত্রশিবিরের শীর্ষ নেতারা আরও বলেন, ভারতে মুসলিমদের নাগরিক ও মৌলিক অধিকার সংকুচিত করার প্রক্রিয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং এটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় ও আইনি পরিকল্পনার অংশ। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি), ওয়াক্‌ফ সম্পত্তি সংশোধনী আইনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে গরু জবাই ও গোমাংসের ওপর বিভিন্ন রাজ্যে আরোপিত নিষেধাজ্ঞা, মসজিদ ভেঙে ফেলা এবং মুসলিমদের বাড়িঘর ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বর্তমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ‘শনাক্ত করো, বাদ দাও এবং বিতাড়িত করো’ নীতির বহিঃপ্রকাশ।বিবৃতিতে ভারত সরকারের প্রতি বৈষম্যমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বন্ধ, প্রকৃত ও বৈধ ভোটারদের নাম পুনর্বহাল এবং বেআইনি আটক ও বাংলাদেশে পুশ ইন বন্ধের দাবি জানানো হয়।একই সঙ্গে ভারতের সংখ্যালঘু মুসলিমদের মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায়…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira