মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশের নিরীহ মানুষের ওপর নির্বিচার গণহত্যা, নির্যাতন, গণধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছিল, তখন বহির্বিশ্বের মানবতাবাদী যে কণ্ঠস্বরগুলোতে এর প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছিল, অঁন্দ্রে মালরো ছিলেন তাঁদের অন্যতম। ফরাসি এই দার্শনিক, সাহিত্যিক, শিল্পকলা তাত্ত্বিক এবং ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্রে মালরো স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘বাংলাদেশের এই সংগ্রাম কেবল গণতন্ত্রের নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। এর জন্য প্রয়োজন সশস্ত্র প্রতিরোধ।’আগামীকাল ২৩ নভেম্বর অঁন্দ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের এই সুহৃদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকায় ফরাসি দূতাবাসের যৌথ আয়োজনে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী।রোববার দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের লবিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা। বিশেষ অতিথি হিসেবে তাঁর সঙ্গে ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক আমজাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা অংশ নেন। প্রদর্শনী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। ২২ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার অঁন্দ্রে মালরোর সংক্ষিপ্ত পরিচিতি ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা তুলে ধরেন। মালরোর বয়স তখন ৭০ বছর। তিনি কেবল বিবৃতি দিয়েই ক্ষান্ত হননি। স্পেনের গৃহযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে সম্মুখসমরে অংশ নেওয়া মালরো একটি আন্তর্জাতিক ব্রিগেড গঠন করার ঘোষণা দিয়ে সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রস্তুতিও নিয়েছিলেন। তবে বয়সের কারণে তাঁকে যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছিল। কিন্তু তিনি নিষ্ক্রিয় থাকেনি। মুক্তিযুদ্ধে মার্কিন নীতির তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট নিক্সনের কাছে চিঠি লিখেছিলেন। বিখ্যাত টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছিলেন। তাঁকে লেখা বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের চিঠির জবাবে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তাঁর ভূমিকা অব্যাহত রাখার কথা উল্লেখ করে জনগণের প্রতি সমবেদনা জানিয়েছিলেন। এভাবে যুদ্ধের পুরো সময়টাতেই মালরো মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তুলতে প্রচেষ্টা চালান। দেশ…
Leave a Reply