ইউরোপসহ বিভিন্ন দেশে চলমান আন্দোলন থেকে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর শিক্ষা নেওয়া উচিত। শুধু সরকার পরিবর্তন কিংবা গণ-অভ্যুত্থানের মাধ্যমে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় না। এর জন্য প্রয়োজন অর্থনৈতিক ব্যবস্থার অগ্রাধিকারমূলক পরিবর্তন এবং তৃণমূল পর্যায় থেকে গড়ে ওঠা অংশগ্রহণমূলক সংগঠন।গতকাল শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে ‘বৈশ্বিক গণ-আন্দোলনের অভিমুখীনতা’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। ‘যৌথ পাঠ ধ্রুপদি সাহিত্যের পাঠচক্র’ এই আলোচনা সভার আয়োজন করেন। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মোশাহিদা সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক সৈয়দ নিজার এবং পশ্চিমবঙ্গের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্ক ভাদুড়ী।আলোচনা সভায় আলতাফ পারভেজ বলেন, ইউরোপের বিভিন্ন দেশে চলমান আন্দোলনকে কেবল তারুণ্যের বিদ্রোহ হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক অসন্তোষ, সংগঠকদের সংগ্রাম এবং অর্থনৈতিক ব্যবস্থার অগ্রাধিকার পরিবর্তনের দাবি। আবাসন, স্বাস্থ্য, গণপরিবহন ও সরকারি শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ না করে সামরিক সরঞ্জাম উৎপাদন, ব্যাংকিং ও করপোরেট খাতের স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর ফলে শ্রমজীবী মানুষ, ভাড়াটিয়া, শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশকর্মী ও মধ্যবিত্ত শ্রেণি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব শ্রেণির মানুষের অসন্তোষ থেকেই আন্দোলন বিস্তৃত হচ্ছে।আন্দোলনের আরেকটি দিক তুলে ধরে আলতাফ পারভেজ বলেন, অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী রাজনীতির উত্থান এবং নাগরিক স্বাধীনতা সংকুচিত হওয়ার বিরুদ্ধেও মানুষ প্রতিবাদ করছে। আন্দোলনকারীরা শুধু সরকার পরিবর্তন নয়, অর্থনৈতিক ব্যবস্থার অগ্রাধিকার পরিবর্তনকেও গুরুত্ব দিচ্ছেন। কারণ, সরকার পরিবর্তন হলেও বিদ্যমান অর্থনৈতিক কাঠামো অপরিবর্তিত থাকলে মানুষের সমস্যার সমাধান হয় না।আলোচনায় বাংলাদেশের প্রসঙ্গ টেনে আলতাফ বলেন, দেশের গণ-অভ্যুত্থানের পর নতুন সরকার ও সংসদ প্রতিষ্ঠিত হলেও শ্রমজীবী মানুষের আবাসন, গণপরিবহন, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক সমস্যাগুলো আলোচনার কেন্দ্রে আসেনি। অথচ এসব সংকট বাংলাদেশের ক্ষেত্রে আরও প্রকট। এর কারণ হিসেবে তিনি রাজনৈতিক ও…
Leave a Reply