1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Logo

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ এক বিষয় নয়। এ দুটি আলাদা বিষয়। আজ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেছেন।প্রশ্নোত্তরে জয়সোয়াল বলেন, এখানে দুটি বিষয় রয়েছে। একটি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ। সেই অনুরোধ দেশের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় বিবেচনা করে দেখা হচ্ছে। অন্য বিষয়টি হলো, একজন নাগরিক প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণসংক্রান্ত নথি) নিয়ে স্বেচ্ছায় তাঁর দেশে ফিরে যেতে চাইছেন। বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার বারবার ভারতকে অনুরোধ জানিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধও সরকারিভাবে জানানো হয়েছে।গতকাল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন। দিল্লি থেকে দেশে ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তাঁকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই ফিরতে হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলেও গতকাল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন।আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন কোনো খবর আছে কি না। জবাবে জয়সোয়াল বলেন, বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। এক সাংবাদিক জানতে চান, হাসিনার সহকারীরা বলছেন বাংলাদেশকে বিমান পাঠিয়ে তাঁকে ফেরত নিয়ে যেতে হবে। তার জবাবে বাংলাদেশ সরকারের কেউ কেউ বলেছেন, তাঁকে হাতকড়া পরিয়ে নেওয়া হবে। এই সব প্রশ্নের জবাবে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira