1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Logo

চেয়ারম্যান পদপ্রার্থী নাজির স্বপনের পক্ষে উপাদী দক্ষিণে গণসংযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মতলব দক্ষিণ, চাঁদপুর:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় এলাকাবাসী।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজির হোসেন স্বপন (এম.এ., এলএল.বি.)-এর সঙ্গে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোহাম্মদ মাসুদ তপদার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর জজ, সাবেক আহ্বায়ক মো. জামাল গাজী, ২নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মিন্টু চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির তপদার, ২নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন তফদার এবং সাবেক ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক ডাক্তার শাহীন প্রধানিয়া।

এ ছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

লিফলেট বিতরণ ও পথসভা চলাকালে চেয়ারম্যান পদপ্রার্থী নাজির হোসেন স্বপন ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থন তাঁকে আগামী দিনের পথচলায় অনুপ্রাণিত করবে।

স্থানীয় পর্যায়ে এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নবাসীর সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের কার্যক্রম আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira