টাইম নিউজ ডেস্ক: মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে রাসুল হযরত শাহ সুফি সৈয়দ মইনুদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হুসাইনি ও হযরত শাহ সুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হুসাইনি এর স্মরণে চাঁদপুর শহরের ৫নং ওয়ার্ড রঘুনাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি মাসের ২৭ তারিখের নেয় এ মাসে ২৭ জুন শনিবার বাদ এশার পর রঘুনাথপুর মোহাম্মদ মমতাজ উদ্দিন এর বাড়িতে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন খলিফা মোহাম্মদ কবির হোসেন, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঈনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোহাম্মদ এরশাদ খান,ও লোকমান আলী ফকির এর ভক্ত মোঃ দেলোয়ার মাস্টার।
মঈনীয়া ভক্ত ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম গাজী, আনজু মনে রহমানিয়া চাঁদপুর সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদনা
মোহাম্মদ আব্দুল মালেক মিয়াজী, মইনিয়া ভক্ত আব্দুল মোতালেব, পুরো অনুষ্ঠান আয়োজন ও দায়িত্ব ছিলেন মঈনীয়া ভক্ত মোহাম্মদ হাসিম, মোঃ মমতাজ উদ্দিন, মোহাম্মদ আবুল কাশিম,আরো উপস্থিত ছিলেন মঈনীয়া ভক্ত মোহাম্মদ বিল্লাল হোসেন, হযরত লোকমান আলী ফকিরের মোহাম্মদ রাকিব হোসেন, মাইজভান্ডার আওলাদে রাসুল মজিদ বাবার ভক্ত মোহাম্মদ জাকির হোসেন বেপারী, সহ বিভিন্ন তরীকতের ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ শেষে সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।
Leave a Reply