1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Logo

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পড়ন্ত বিকেল। বগুড়া মহানগরীর ফুলবাড়ি সুবিল সেতু-সংলগ্ন ব্যস্ত সড়ক। যানবাহনের ভিড়, মানুষের চলাচল আর নগরের চেনা কোলাহলের মধ্যে হঠাৎ চোখে পড়ে একটি দৃশ্য। রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে দুটি মহিষ। গলায় রঙিন কাগজের মালা। সামনে দড়ি ধরে হাঁটছেন একজন রাখাল। তাঁর পেছনে ইজিবাইকে এগোচ্ছে ব্যান্ড পার্টি। বাজিয়ে চলেছে বাদ্যযন্ত্র।মাঝেমধ্যে মাইকে ভেসে আসছে ঘোষকের কণ্ঠ,  ‘জি ভাই, ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে আগামীকাল শুক্রবারের আকর্ষণ—জবাই হবে নাদুসনুদুস দুটি মহিষ। মাংস তো নয় যেন একেবারে বাতাসা! মহিষের মাংস কেনার কথা যাঁরা ভাবছেন, শুক্রবার সকাল সকাল চলে আসুন ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে। প্রতি কেজি মাত্র ৮০০ টাকা।’মাইকে একের পর এক এমন ঘোষণা এবং ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে প্রচারণায় যোগ হয়েছে নতুনমাত্রা। পথচারীদের কেউ কেউ ফিরে তাকাচ্ছেন, কেউ মহিষের দাম জিজ্ঞাসা করছেন।মাংস বিক্রি ঘিরে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজনের কমতি নেই; কিন্তু এই প্রচারণার প্রধান আকর্ষণ মহিষ দুটির দিকে তাকালে অন্য এক ছবি চোখে পড়ে। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত প্রাণী দুটি হাঁসফাঁস করছে। মুখ দিয়ে ঝরছে ফেনা।আজ বৃহস্পতিবার বিকেলে ফতেহ আলী বাজার থেকে সাতমাথা হয়ে মাটিডালি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ হাঁটিয়ে নেওয়া হয় মহিষ দুটিকে। উদ্দেশ্য—আগামীকাল শুক্রবার ফতেহ আলী বাজারে একটি মাংসের দোকানে সেগুলো জবাই করা হবে, এ খবর যত বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। প্রচারণা শেষে আবার ফতেহ আলী বাজারে নিতে পাঁচ কিলোমিটার পথ হাঁটানো হয় মহিষ দুটিকে। এভাবে জবাই করার কয়েক ঘণ্টা আগে মহিষ দুটিকে প্রায় ১০ কিলোমিটার পথ হাঁটিয়ে নেওয়া হয়।জানা গেছে, বগুড়া মহানগরীর ফতেহ আলী বাজারের ‘উজ্জ্বল মাংস ঘর’ নামের দোকানে শুক্রবার মহিষ দুটি জবাই করার কথা। মহিষ দুটির মোট ওজন প্রায় ১৬ মণ। প্রতি কেজি মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। দোকানটির মালিক উজ্জ্বল আকন্দ জয়পুরহাটের পাঁচবিবি হাট থেকে ৫ লাখ ৫০ হাজার টাকায় মহিষ দুটি কিনেছেন বলে জানান।মো. রায়হান, প্রাণিসম্পদ…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira