1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Logo

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে হঠাৎ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

টাইম নিউজ ডেস্কঃ আসন্ন এসএসসি পরীক্ষায় মাননীয় শিক্ষামন্ত্রীর অতিরিক্ত কঠোর নিয়ম প্রত্যাহার করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে হঠাৎ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে ‘এসএসসি ২০২৬-২৭ ব্যাচ’ ব্যানারে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়–ঢাকা মহাসড়কের এক পাশে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা শহর ও এর আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী অংশ নেন।

এ কর্মসূচিতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটের এইচএসসি প্রথম বর্ষের কয়েকজন ছাত্র এবং পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বক্তব্য প্রদান করে।

এ সময় শিক্ষার্থীরা জানান, জুলাই গণ–অভ্যুত্থান, সিলেবাস-কারিকুলাম পাল্টানো এবং বই দেরিতে পাওয়াসহ বিভিন্ন কারণে এবারের এসএসসি পরীক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। এর মধ্যে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। আগের নিয়মে পরীক্ষা হলে শিক্ষার্থীরা তেমন চাপ অনুভব করত না। এবার নতুন নিয়ম শিক্ষার্থীদের মাঝে চাপিয়ে দেওয়া হচ্ছে।

একজন শিক্ষার্থী তার বক্তব্যে বলে, ‘কেন্দ্রে সিসি ক্যামেরা পূর্ণাঙ্গভাবে থাকবে, মাথা ঘোরাতে দেওয়া হবে না। চার ফুটের বেঞ্চে একজন, ছয় ফুটের বেঞ্চে দুজন বসানো হবে। এসব নিয়ম আমাদের চাপিয়ে দিয়ে আমাদের ভয় দেখানো হচ্ছে। আমরা চাই, পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক। যেন আমরা কিছুটা হলেও লিখতে পারি। আর শিক্ষামন্ত্রী যদি এই দাবি না মানেন, তাহলে তাঁকে পদত্যাগ করতে হবে।’

এর আগে দুপুর ১২টার দিকে জেলা পরিষদ ভবনের সামনে জড়ো হয়ে এসএসসি পরীক্ষার্থীরা একটি ব্যানার নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় তারা, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে’, ‘শিক্ষামন্ত্রীর অনিয়ম মানি না মানব না’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira