1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Logo

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাব না: ট্রাম্প

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ’ আলোচনা করছে।গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে। ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা ইরানে হামলা চালাব না।’ট্রাম্পের এই বক্তব্যের আগে সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়েছিল, ইরানে আবার বড় ধরনের অভিযান শুরুর জন্য সামরিক বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে ওই হামলার নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করা হয়নি।এক্সিওসকে সূত্র জানিয়েছে, ইরানের অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় থাকায় অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন সহজ বা কঠিন যেকোনো উপায়ে যুদ্ধ শেষ করতে পারবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো, সেটাই করবেন ট্রাম্প।ইরানে যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, সময়সূচি নিয়ে ভাবছেন ট্রাম্পগত ফেব্রুয়ারিতে ইরানে সর্বাত্মক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়। পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চলছে। সাময়িক যুদ্ধবিরতি সই হলেও বারবার তা ভেঙেছে দুপক্ষ।যুদ্ধের শুরু থেকে বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ আছে। এতে মধ্যপ্রাচ্য থেকে দেশে দেশে তেলসহ জ্বালানি পণ্যের সরবরাহ মারাত্মভাবে ব্যাহত হয়েছে। বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানির দাম।ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira