1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Logo

সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

একটি বিয়ের কার্ড। বর-কনের পাশে তিনটি পোষা কুকুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা। কার্ডটি কি সত্যিই মিমি চক্রবর্তীর? আগামী ডিসেম্বরেই কি বিয়ের পিঁড়িতে বসছেন টালিউডের এই অভিনেত্রী? পাত্র কে? কবে থেকে সম্পর্ক? প্রশ্নের যেন শেষ নেই। অথচ যাঁকে ঘিরে এত কৌতূহল, সেই মিমি চক্রবর্তী বেশ নির্লিপ্ত। বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে উল্টো সাংবাদিকদেরই প্রশ্ন করেছেন, ‘কার কার্ডের কথা বলছেন?’ মিমির এই রহস্যময় উত্তর যেন তাঁর ব্যক্তিত্বেরই প্রতিচ্ছবি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা আড়াল রাখতে পছন্দ করেন তিনি। অভিনয়, সম্পর্ক, রাজনীতি কিংবা নিজের পছন্দ-অপছন্দ—কোনো কিছুতেই খুব সহজে অন্যের প্রত্যাশার কাছে নিজেকে সমর্পণ করেন না; বরং নিজের মতো করে জীবন কাটানোর পক্ষেই তাঁর অবস্থান। এবারের আলোচনার সূত্রপাত অবশ্য বিয়ের আমন্ত্রণপত্র থেকে। কার্ডে বর-কনের প্রতীকী ছবির সঙ্গে জায়গা পেয়েছে মিমির তিন পোষ্য—চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। পশুপ্রেমী মিমির কাছে পোষ্যরা যে পরিবারের সদস্য, সেটি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদের অজানা নয়। ফলে কার্ডের এই নকশা নিয়েও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিদ্ধার্থ দত্তকে বিয়ে করছেন অভিনেত্রী। ২৬ নভেম্বর আইনি বিয়ে, ডিসেম্বরে মূল অনুষ্ঠান। কালিম্পংয়ে বিয়ের আয়োজনের কথাও প্রকাশিত হয়েছে।এর আগে বিয়ের প্রসঙ্গে মিমি বলেছিলেন, ভালো মানুষ হতে হবে, তাঁর ভালো বন্ধু হতে হবে, ঘুরতে ভালোবাসতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাঁর পোষ্যদের ভালোবাসতে হবে। ২০২৩ সালের শেষ দিকে অবশ্য তিনি জানিয়েছিলেন, বিয়ে তখন তাঁর অগ্রাধিকারের তালিকায় নেই। সময়ের সঙ্গে সেই অবস্থান বদলেছে কি না, তার উত্তর আপাতত তাঁর কাছেই।পুপে থেকে টালিউডের পরিচিত মুখজলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা মিমির অভিনয়জীবনের শুরু মডেলিং দিয়ে। তবে তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে ২০১০ সালের টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’। গৌতম ঘোষের ভাবনা এবং অরিন্দম শীলের পরিচালনায় তৈরি ধারাবাহিকটিতে পুপে চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। ঋতুপর্ণ ঘোষের সৃষ্ট সংগীত ও সংস্কৃতির আবহে তৈরি ধারাবাহিকটি…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira