1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Logo

নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শরীফুল রাজবারবার শিডিউল চেয়েও মেলেনি শিডিউল—এমন অভিযোগে এবার শিডিউল চেয়ে চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন রিয়েল এনার্জি প্রোডাকশন। অভিযোগপত্রে বলা হয়, ‘নোটিশের তারিখ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শিডিউল দেওয়ার দাবি জানানো হচ্ছে। অন্যথায় আইন ও ন্যায়বিচারের আওতায় প্রাপ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ আজ শনিবার এ নোটিশ দেওয়া হয়েছে।নোটিশ থেকে জানা যায়, সিনেমার প্রযোজক শাহরিন আক্তার। তিনি ‘ঠিকানা’ নামের একটি সিনেমা বানাতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করছেন জুবায়ের ইবনে বকর। সিনেমাটি আগামী ঈদে বা ঈদের পর কোনো এক সময় মুক্তি পাবে বলে চুক্তিতে বলা হয়েছে। তবে সিনেমাটি ঈদে না হলে ঈদের পর কখন মুক্তি পাবে, তার নিদিষ্ট কোনো তারিখ উল্লেখ নেই।সিনেমার প্রযোজক শাহরিন প্রথম আলোকে বলেন,‘আমরা সিনেমা বানাব—এটা নিয়ে বেশ আগে থেকে বলা হয়েছে। সেভাবেই চুক্তি করা। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেব। আর চুক্তিতে বলা হয়েছে, ঈদে মুক্তি পাবে। এ সময়ে রাজ আর কোনো সিনেমায় অভিনয় করতে পারবেন না। কিন্তু হঠাৎ করেই দেখলাম সে একসঙ্গে আরও দুটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সেই সিনেমা ঈদে মুক্তি পাবে। সেগুলোতে শিডিউল দিয়েছে, অথচ আমাদের শিডিউল দিচ্ছে না।’শরীফুল রাজএ সময় শাহরিন আরও বলেন, ‘আমাদের সঙ্গে চুক্তির পর সেসব সিনেমায় শিডিউল দিচ্ছে। এটা সে করতে পারে না। কারণ, চুক্তিতে বলা আছে, ঈদে শুধু আমাদের সিনেমাই মুক্তি পাবে। তাঁর আর কোনো সিনেমা রিলিজ হবে না। এখন অন্য সিনেমার কাজ করে আমাদের দিতে চায় মার্চে শিডিউল। সেই সিনেমা আমি কীভাবে ঈদে মুক্তি দেব।’ কিন্তু শনিবারের পাঠানো নোটিশে উল্লেখ আছে, সিনেমাটি ঈদ অথবা ঈদের পরেও মুক্তি পেতে পারে’ এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা ঈদেই মুক্তি দিতে চাই। এর বাইরে কিছু লেখা থাকার কথা না।’এদিকে সিনেমার পরিচালক জুবায়ের ইবনে বকর প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁর (শরীফুল রাজ) বিরুদ্ধে আইনি নোটিশ দিচ্ছি। আপনারা নিউজ করেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের শিডিউল দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। সে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira