1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Logo

লেদারের কোট আর ফার স্কার্ফ: দেশি বিউটি কুইনের উষ্ণতা ছড়ানো 'ফল ফ্যাশন'

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশি বিউটি কুইন বললে এখন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার কথাই মনে হয়। প্যাজেন্ট্রিতে নিজের আলাদা অবস্থান গড়ে তোলার পর এখন তিনি পা রেখেছেন অভিনয় জগতেও। এদিকে মডেল হিসেবেও সমানতালে নিজেকে চেনাচ্ছেন এই সুন্দরী। সম্প্রতি ঢালিউড অ্যাওয়ার্ডস উপলক্ষে নিউইয়র্কে গিয়েছেন মিথিলা। আর সেখানে ফল বা হেমন্তের ফ্যাশনে নিজেকে সাজিয়েছেন তিনি। লেদারের কোট আর ফার স্কার্ফে দেশি বিউটি কুইনের বিদেশ ভ্রমণের ফল ফ্যাশন লুক দুটি সত্যিই উষ্ণতা ছড়াচ্ছে।কালো লেদার জ্যাকেটে ফল ফ্যাশনে মেতেছেন মিথিলা সঙ্গে আছে কালো স্পোর্টস ব্রা আর ম্যাচিং লেগিংস কোজি ফার বর্ডারের কালো জুতা পরেছেন এর সঙ্গে মিথিলা। সঙ্গে আছে কালো লেদারের ওভারসাইজড টোট ব্যাগ খোলা চুল আর বড় ইয়েলো টিন্টেড সানগ্লাসে লুক কমপ্লিট করেছেন তিনি ব্রাউন ফার স্কার্ফের উষ্ণতা নজর কাড়ছে এই ফল লুকে। সঙ্গে মেরুন ব্যাগ সঙ্গে আছে কালো ক্যামিসোল টপ আর নীল জিন্স গাঢ় মেরুন লিপস, খোলা চুল আর একই বড় ইয়েলো টিন্টের সানগ্লাস দেখা যাচ্ছে। হাতে আছে রূপালি চেনের ঘড়ি। সব মিলিয়ে এই ফার স্কার্ফের লুকে অত্যন্ত আকর্ষণীয় লাগছেন মিথিলা ছবি: ইন্সটাগ্রাম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira