ইরানে নতুন করে হামলা না চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। নিজ নিজ দেশে নির্বাচনের পর ইরানে আবার হামলা চালানো হবে—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন হুমকির পরিপ্রেক্ষিতে এ সতর্কবাতা দিলেন খামেনি। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরেই ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি ইরানকে ‘একেবারে শেষ করে দেওয়ার’ কথা ভাবছেন।অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি ‘ঐতিহাসিক’ সুযোগের কথা বলেছেন। গত ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো দল বা জোট এককভাবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখনো সরকার গঠিত হয়নি।হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ১৮ সেপ্টেম্বর ২০২৬ইরান সরকারের এক বিবৃতিতে বলা হয়, শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে শনিবার মোজতবা খামেনি বলেছেন, ‘যেকোনো স্তরের বা ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে হবে। আর এই জবাব দেওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা মানা হবে না।’মোজতবা খামেনির সঙ্গে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এতে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আবদোল্লাহি, সেনাপ্রধান আমির হাতামি এবং ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার আহমাদ ওয়াহিদি উপস্থিত ছিলেন।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত ব্যানারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। জেরুজালেম, ২৮ অক্টোবর ২০২৬গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্চ মাসে তাঁর ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। এরপর তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবাও আহত হয়েছিলেন।শনিবারের বৈঠকে মোজতবা খামেনি সামরিক বাহিনীর কমান্ডারদের ইরানের হামলার লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশও দেন। তিনি বলেন, ‘আমেরিকান ও জায়নবাদী শত্রুদের দৃশ্যমান ও অদৃশ্য সব ধরনের সম্পদ’ এই তালিকায় যুক্ত করতে হবে।ইমাম…
Leave a Reply