মোটরসাইকেলের বাজারেও আছে বিলাসবহুল গাড়ির মতো দামি ও বিশেষ মডেল। এসব মোটরসাইকেলের দাম নির্ধারণে শুধু ইঞ্জিনের ক্ষমতা বা গতি নয়, আরও বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ। মোটরসাইকেলে ব্যবহৃত উপকরণ, প্রযুক্তি, নকশা ও উৎপাদনের সংখ্যা—সবকিছুই দামের ওপর প্রভাব ফেলে। নতুন মোটরসাইকেলের দাম কোনো কোনো ক্ষেত্রে প্রায় ৪ লাখ ডলার। এর মধ্যে আছে ফ্রান্সের মিডুয়াল, ইতালির ডুকাটি ও এমভি আগুস্তার বিশেষ সংস্করণ।ব্রিটিশ মোটরসাইকেলবিষয়ক সাময়িকী ভিসরডাউনের এক প্রতিবেদনে বিশ্বের ১০টি দামি মোটরসাইকেলের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় দাম অনুযায়ী সবচেয়ে এগিয়ে আছে ফরাসি কোম্পানি মিডুয়ালের টাইপ ১ সিরিজ ৩। এর দাম প্রায় ৩ লাখ ৮৯ হাজার ৫০০ ডলার। বর্তমান বাজার দরে (প্রতি ডলারের দাম ১২৫ টাকা ধরে) এর দাম প্রায় ৪ কোটি ৯০ লাখ টাকা। দাম প্রায় ৫ কোটি টাকাই বলা চলে। এই মোটরসাইকেল তৈরি হয়েছে মাত্র পাঁচটি। এই মোটরসাইকেলে ১ হাজার ৩৬ সিসির ইঞ্জিন থেকে ১০০ অশ্বশক্তি পাওয়া যায়। হাতে তৈরি অ্যালুমিনিয়ামের কাঠামো এবং বিশেষ কারিগরি নকশার কারণে এর দাম এত বেশি। ভিসরডাউনের বর্ণনায়, এটি যন্ত্র প্রকৌশল ও কারুশিল্পের বিশেষ সমন্বয়।দামের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ডুকাটি সুপারলেগেরা ভি৪ সেন্টেনারিও। ডুকাটির শতবর্ষ উপলক্ষে ২০২৬ সালে এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে। ইতালির সংবাদ সংস্থা আনসারের প্রতিবেদন অনুযায়ী, এর দাম প্রায় ২ লাখ ২৩ হাজার ৮০০ ডলার। বাংলাদেশি টাকায় দাম প্রায় পৌণে তিন কোটি টাকা। বিশেষ সংস্করণটির উৎপাদন সংখ্যা মাত্র ১০০। মোটরসাইকেলটিতে রয়েছে ১১০৩ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ২২৮ অশ্বশক্তি পাওয়া যায়। ডুকাটির তথ্য অনুযায়ী, এতে কার্বন ফাইবারের ফ্রেম, সুইংআর্ম ও বডিওয়ার্ক ব্যবহার করা হয়েছে। কার্বন সিরামিক ব্রেক ডিস্কও এর বিশেষ বৈশিষ্ট্য।দামের বিবেচনায় তৃতীয় স্থানে আছে এমভি আগুস্তার সুপারভেলোসে ১০০০ সিরি অরো। এর দাম প্রায় ৮২ হাজার ৫০০ ডলার। ৯৯৮ সিসির ইঞ্জিন থেকে ২০৮ অশ্বশক্তি পাওয়া যায়। কার্বন ফাইবারের বিভিন্ন যন্ত্রাংশ, বিশেষ নকশা ও উন্নত প্রযুক্তির কারণে এটি দামি সুপারবাইকের তালিকায় জায়গা করে…
Leave a Reply