1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Logo

নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদ ছাড়ার গুঞ্জন, হোয়াইট হাউসের নাকচ

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে রদবদলের গুঞ্জন উঠেছে। এ পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দায়িত্ব ছাড়তে পারেন—এমন খবর নাকচ করেছে হোয়াইট হাউস। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ইরান যুদ্ধ পরিচালনায় হেগসেথের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে। নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের জন্য এই যুদ্ধকে দায়ী করা হচ্ছে। এ পরিস্থিতিতে তাঁকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানোর দাবিও উঠেছে।একজন বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য আগামী সপ্তাহের শুরুতেই হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ওপর ভোট আয়োজনের হুমকি দিয়েছেন। এর জবাবে ভিডিও বিবৃতিতে নিজের ভূমিকার পক্ষে কথা বলেছেন হেগসেথ। একই সঙ্গে অভিশংসনের উদ্যোগের নিন্দা জানিয়েছেন তিনি।হেগসেথ বলেন, ‘দেখুন, তারা আমাকে আক্রমণ করছে। তারা আমাদের আক্রমণ করছে, কারণ আমরা কার্যকর। এতে কোনো কাজ হবে না। আমরা পিছু হটব না।’অন্যদিকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদ ছাড়ার কথা ভাবছেন—এমন খবরও অস্বীকার করেছেন তিনি।দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেছেন, ট্রাম্পের মেয়াদের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে কাজ করাই সব সময় তাঁর পরিকল্পনা ছিল।রুবিও বলেন, ‘আমি যে কাজ করছি, তা ভালোবাসি। আর তাঁরা যখন বলেন, তিনি চাকরি ছেড়ে চলে যাবেন, তখন আমি সব সময় হাসি। আমি বলি, “কোন চাকরিটা?”’এ সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর রুবিও পদ ছাড়তে পারেন—এমন খবর নাকচ করেছে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। উভয় পক্ষই এসব খবরকে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেছে।তবে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেশি।ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স—দুজনই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন। এ পরাজয়ের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছেন ডেমোক্র্যাটরা।এবিসি নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হেগসেথকে নিয়ে তিনি ‘কিছু ফোন পেয়েছেন’। তবে তাঁকে দায়িত্বে রাখার ‘পূর্ণ ইচ্ছা’ তাঁর আছে।পরে গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘পিট হেগসেথ অসাধারণ কাজ করেছেন।’এ সময় হেগসেথের…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira