1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Logo

ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু ও মোসাদপ্রধান

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইসরায়েলে গত ২৭ অক্টোবরের নির্বাচনের ঠিক আগে ইরানের বড় ধরনের হামলা চালাতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর অনুগত মোসাদপ্রধান রোমান গফম্যান। গতকাল শুক্রবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।প্রতিবেদনে কোনো সূত্রের পরিচয় দেওয়া হয়নি। এতে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা ওই হামলার পক্ষে ছিলেন না। তাঁদের আশঙ্কা ছিল, এতে সংঘাত ব্যাপকভাবে বেড়ে যেতে পারে, এমনকি নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব না–ও হতে পারে।এরপরও অভিযানের প্রস্তুতি এগিয়ে চলেছে। তবে শেষ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তা সংস্থার এক সদস্যের ভুলে যুক্তরাষ্ট্র পরিকল্পনাটি জেনে যায়। ওয়াশিংটন দ্রুত উদ্যোগ নিয়ে নেতানিয়াহুর এ হামলার উদ্যোগ আটকে দেয়। কী ধরনের হামলার পরিকল্পনা ছিল, তা জানায়নি চ্যানেল টুয়েলভ। তবে চ্যানেলটি বলেছে, সামরিক বিধিনিষেধ মেনে প্রতিবেদনটি প্রচার করা হয়েছে।নেতানিয়াহুর দপ্তর প্রতিবেদনটি নাকচ করে দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, প্রধানমন্ত্রী তখনই স্পষ্ট করেছিলেন, ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর কোনো পরিকল্পনা ছিল না।ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বৃহস্পতিবার এক সাক্ষাৎকারেও একই ধরনের অভিযোগ করেছেন বলে জানিয়েছে চ্যানেল টুয়েলভ। নেতানিয়াহুর কড়া সমালোচক বারাক বলেন, সেনাপ্রধানকে না জানিয়ে মোসাদের মাধ্যমে ইরানকে ঘিরে একটি ‘উসকানিমূলক পদক্ষেপ’ নেওয়ার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু।শুক্রবারের এই প্রতিবেদনের আগেও একই ধরনের কয়েকটি খবর প্রকাশিত হয়েছিল। ইসরায়েলের নির্বাচনের ঠিক আগে সেগুলো প্রকাশিত হয়েছিল।ভোটের দুই দিন আগে ২৫ অক্টোবর চ্যানেল টুয়েলভ জানায়, নেতানিয়াহু ও সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে ‘নজিরবিহীন বিরোধ’ চলছিল। বিরোধের কারণ ছিল প্রধানমন্ত্রীর একটি সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ। প্রতিরক্ষা কর্মকর্তাদের আশঙ্কা ছিল, ওই পদক্ষেপ ইরানের সঙ্গে নতুন করে সংঘাত বাধাতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে চ্যানেলটি জানায়, জামির ওই সামরিক পদক্ষেপ নিতে আপত্তি জানাচ্ছিলেন। তিনি বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে চেয়েছিলেন। পাশাপাশি পদক্ষেপটির আইনগত অনুমোদনসংক্রান্ত নথিতে নেতানিয়াহুর স্বাক্ষরও চেয়েছিলেন। কী পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।চ্যানেলটি তখন জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় বিরোধ চরমে পৌঁছায়। ওই প্রতিবেদনও সামরিক বিধিনিষেধ…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira