1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Logo

স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প।ওই পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প মিলারকে ‘সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের একজন’ বলেও উল্লেখ করেন। তিনি হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের দায়িত্বে ছিলেন।ট্রাম্প জানান, আগামী সোমবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব নেবেন স্টিফেন মিলার। এ পদে তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন। সুসি ছিলেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ।সুসির বিষয়ে ট্রাম্প ওই পোস্টে লিখেন, ‘চিফ অব স্টাফ হিসেবে সুসির সেবার জন্য আমি ধন্যবাদ জানাই। তিনি অসাধারণ কাজ করেছেন।’ট্রাম্প আরও জানান, সুসি ওয়াইলস এখন ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডের দায়িত্বে যুক্ত হবেন।হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে সুসিকে বেছে নিলেন ট্রাম্পট্রাম্পের দুই মেয়াদে ঘনিষ্ঠ সহযোগী এবং শীর্ষ উপদেষ্টাদের একজন হিসেবে পরিচিত স্টিফেন মিলার। ট্রাম্পের কঠোর সীমান্ত নীতি এবং অভিবাসীদের ব্যাপকভাবে বহিষ্কারের নীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারীও তিনি। এবারের মধ্যবর্তী নির্বাচনে এসব নীতি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছিল।আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ বুঝে পাওয়ার পর ডেমোক্র্যাটরা স্টিফেন মিলারের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।ভেনেজুয়েলার জ্বালানি তেল আমাদের, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira