রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের (শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক) ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।সংগঠনটির অভিযোগ, ক্লাবটি দীর্ঘদিন ধরে পার্কের জায়গা দখল করে রেখেছে। উচ্চ আদালতও ক্লাবটির দখলকে অবৈধ ঘোষণা করেছিলেন। এমন একটি ক্লাবকে আবার পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া আইনের শাসন ও নাগরিক অধিকারের পরিপন্থী।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় বাপা। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজউকের এই সিদ্ধান্তের সুযোগ নিয়ে ঢাকার অন্যান্য ক্লাবও খেলার মাঠ দখলে উৎসাহিত হতে পারে। এর ফলে খেলার মাঠ বাণিজ্যিকীকরণের পথ উন্মুক্ত হবে।বিবৃতিতে বলা হয়, পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়ার পরপরই গুলশান ইয়ুথ ক্লাব মাঠের এক পাশে নতুন করে কংক্রিট ঢালাই দিয়ে স্থাপনা নির্মাণ করছে। এটি উন্মুক্ত স্থান, পার্ক ও জলাধার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে রাজউকের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। কোনো ব্যবসায়িক গোষ্ঠীর কাছে রাজউক এভাবে মাঠ তুলে দিতে পারে না।বাপা জানায়, গুলশান ইয়ুথ ক্লাবের বেআইনি কার্যক্রম এর আগে রাজউক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করেছিল। উচ্চ আদালতও তাদের দখল অবৈধ ঘোষণা করেছিলেন। এমন একটি ক্লাবকে আবার পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে রাজউকের নৈতিকতা ও আইনের শাসনের পরিপন্থী।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিশুদের সুস্থ বিকাশ ও নিরাপদ খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রতিটি এলাকায় অন্তত একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। খালি জায়গা সংরক্ষণ, দখল উচ্ছেদ ও পুনরুদ্ধার এবং মেলা বা বাণিজ্যিক আয়োজনের জন্য খেলার মাঠ বরাদ্দ না দেওয়ার বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। অথচ রাজউক গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব এমন একটি ক্লাবকে দিয়েছে, যাদের বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ রয়েছে।বাপার অভিযোগ, সাবেক মেয়র আতিকুল ইসলামের সময়ে নেওয়া একটি বিতর্কিত সিদ্ধান্তও রাজউকের নতুন সিদ্ধান্তের মাধ্যমে কার্যত পুনর্বহাল হয়েছে। ২০২৪ সালের ২৮ জুন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে…
Leave a Reply