1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Logo

নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়েও কি ইরানে আবার হামলার সিদ্ধান্ত নিতে পারবেন

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বেনিয়ামিন নেতানিয়াহু কৌশলগতভাবে ইরান যুদ্ধসহ চলমান সংঘাতগুলোকে কাজে লাগাতে পারেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যর্থ করতে নেতানিয়াহু অভ্যন্তরীণ অস্থিরতাকেও উসকে দিতে পারেন। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি যা প্রয়োজন তা-ই করতে পারেন।ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের দুই সপ্তাহ পর দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজগ বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আইজেনকোট বা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট—কারও ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নেই। তাই শেষ পর্যন্ত কে পরবর্তী সরকার গঠন করবে তা এখনও স্পষ্ট নয়। আইজেনকোট সরকার গঠনের দায়িত্ব পেয়ে তাঁর জোটের দলগুলোর সঙ্গে আলোচনা করছেন এবং আরব দলগুলোসহ জোটের বাইরের দলগুলোর সঙ্গে দরকষাকষি করছেন। আর নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বহাল রয়েছেন। আইজেনকোট যদি সরকার গঠনে ব্যর্থ হন, তবে প্রেসিডেন্ট সরকার গঠনের জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাবেন। তিনি সরকার গঠনে ব্যর্থ হলে বাকি প্রক্রিয়া শেষ করে নতুন নির্বাচনে নির্দেশ দেবেন প্রেসিডেন্ট। আর সেই নির্বাচনের পর নতুন সরকার গঠন পর্যন্ত অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু।তবে অন্তর্বর্তীকালীন অবস্থা এমন এক রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করে, যেখানে ক্ষমতাসীন ব্যক্তি জনগণের সমর্থন হারালেও রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ তাঁর হাতেই থেকে যায়।ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক ও বিশ্লেষক ইহাব জাবারীন আল–জাজিরাকে বলেন, ‘নেতানিয়াহু সরকার গঠনের অগ্রাধিকার হারিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রিত্ব হারাননি। তাঁর বর্তমান শক্তি এখানেই যে, তাঁকে সরাতে বিরোধীদের একটি সমঝোতায় আসতে হবে—আর বিরোধীদের অভ্যন্তরীণ মতভেদই তাঁর রাজনৈতিক টিকে থাকার কারণ।’তবে আর যা–ই হোক, নেতানিয়াহু তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির বিচার থেকে নিজেকে রক্ষা করতে কোনো নতুন আইন পাস করতে পারবেন না।জাবারীন ব্যাখ্যা করেন, ইসরায়েলের সংবিধানে এটা আছে। এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রীর প্রতি জনগণের সমর্থন নেই। তারপরও তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারছেন। এটাকে জাবরীন ‘সাংবিধানিক জটিলতা’ বলে উল্লেখ করেন।তাহলে এর অর্থ কী দাঁড়ায়, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু কী কী ক্ষমতা ভোগ করেন?ইসরায়েলের কোনো একক সংবিধান নেই, বরং এটি ‘বেসিক ল’ বা মৌলিক আইন নামে পরিচিত…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira