পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে গেলে মানুষের স্রোতে ভেসে যেতে যেতে কাবার দরজার ঠিক ডান পাশে চোখে পড়বে হলুদাভ বাদামি রঙের আটটি পাথরের টুকরা। কাবার দেয়ালের গোড়ার সাদা মার্বেলের ভিত্তি, যাকে বলে শাজারাওয়ান, তার ওপর সারি দিয়ে সেগুলো বসানো। কেউ একটু থামেন, কেউ ছবি তোলেন, বেশির ভাগই এগিয়ে যান। অথচ এই ছোট পাথরগুলো ধরে রেখেছে মসজিদুল হারামের এমন এক জায়গার স্মৃতি, যার সঙ্গে নামাজ শেখার ইতিহাস জড়িয়ে আছে।পাথরগুলোর সবচেয়ে বড়টি প্রায় ৩৩ সেন্টিমিটার লম্বা, ২১ সেন্টিমিটার চওড়া। সৌদি আরবের হারামাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলোর বয়স আটশো বছরের বেশি। আরবিতে এদের বলা হয় ‘মারমার’। বাংলায় পরিচিত অ্যালাবাস্টার বা মার্বেল নামে।তবে প্রায় ৮০৭ বছরের পুরোনো এই পাথরগুলো বিশ্বের সবচেয়ে বিরল মার্বেল পাথরের অন্যতম; যা ‘মেরি স্টোন’ নামেও পরিচিত।হাদিসে স্থান বলা হয়েছে ‘বাইতুল্লাহর কাছে’, কিন্তু সেখানে যে খাঁজের মতো ছিল, তার উল্লেখ বা নাম নেই। তবে পরবর্তী ঐতিহাসিকেরা এই খাঁজকেই সেই জায়গা বলে চিহ্নিত করেছেন।মেঝের নিচের সেই খাঁজ পাথরগুলো আগে এখানে ছিল না। কাবার দরজার ডান পাশে, দেয়াল ঘেঁষে তাওয়াফের মেঝের চেয়ে নিচু একটি খাঁজ ছিল। মক্কার ইতিহাসের গবেষক মানসুর আদ-দাআজানি মতে, খাঁজটি দৈর্ঘ্যে প্রায় দুই মিটার, প্রস্থে ১১২ সেন্টিমিটার, গভীরতায় ২৮ সেন্টিমিটারের মতো। এক জনের বেশি মানুষ সেখানে দাঁড়াতে পারতেন না।এই স্থানকে বলে ‘আল-মাজান’, মানে খামির বা কাদা মাখার জায়গা। কেন এই নাম? ওসমানিয়া ইতিহাসবিদ আইয়ুব সাবরি পাশা তাঁর মিরআতুল হারামাইন গ্রন্থে লিখেছেন, বলা হয় ইব্রাহিম (আ.) কাবা নির্মাণের সময় পাথরের ওপর পাথর সাজাতে এখানে কাদা মেখেছিলেন।কাবা পুনর্নির্মাণ: মক্কায় এক নতুন নেতৃত্বের আত্মপ্রকাশতবে ইসলামপূর্ব কোনো বিবরণে এই খাঁজের উল্লেখ নেই। খাঁজটি পরিচিতি পেয়েছে ফেরেশতা জিবরাইলের ইমামতির ঘটনার পর থেকে।হাদিসে আছে, মহানবী (সা.) বলেছেন, জিবরাইল কাবার কাছে দুই দিন তাঁর ইমামতি করেছেন। প্রথম দিন প্রতিটি নামাজ পড়িয়েছেন ওয়াক্ত শুরুর সময়ে, পরদিন ওয়াক্ত শেষ হওয়ার কাছাকাছি সময়ে। তারপর বলেছেন, ‘এই দুই সময়ের মাঝখানেই নামাজের…
Leave a Reply