1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Logo

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে যা জানা গেল

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল তাঁকে আটক করে। পরে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। লিটন মাহমুদকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লিটন মাহমুদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবির এই কর্মকর্তা এই স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি। তবে গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিটন মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজি, কিশোর গ্যাংকেন্দ্রিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।ডিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন ধরেই তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। আটকের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বুধবার তাঁকে আদালতে হাজির করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের পর পৌঁছানোয় তাঁকে আদালতে হাজির করা যায়নি।ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তারপুলিশের চাঁদাবাজির তালিকায় নাম পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার ফুটপাত, প্রতিষ্ঠান, মার্কেট ও স্ট্যান্ড থেকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত ব্যক্তিদের একাধিক তালিকা করেছে ডিএমপি। এসব তালিকায় মোহাম্মদপুর এলাকার চাঁদাবাজ হিসেবে লিটন মাহমুদের নাম রয়েছে।সর্বশেষ ডিএমপির করা ৫৪৫ জন চাঁদাবাজের তালিকায় পুলিশের তেজগাঁও বিভাগের ১৫৫ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে মোহাম্মদপুর এলাকার চাঁদাবাজ হিসেবে লিটন মাহমুদের নাম ওপরের দিকে রয়েছে।ডিএমপির একটি চাঁদাবাজি তালিকায় লিটন মাহমুদ সম্পর্কে বলা হয়, তিনি মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের খেলার মাঠ সংলগ্ন এলাকায় দোকান বসিয়ে চাঁদা উত্তোলন করেন। প্রতিটি দোকান থেকে ৩০০ থেকে ৪০০ টাকা করে চাঁদা নেন। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ–সংযোগ দিয়ে দোকানপ্রতি ৫০ টাকা করে আদায় করেন। এসব কাজে জসিম, শামীম, মামুন, রনিসহ কয়েকজন তাঁকে সহযোগিতা করেন।গ্রেপ্তার অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira