দেহটা দেখতে অনেকটা গরুর মতোই, তবে চেহারার দিকে তাকালে মনে হবে ঘোড়া! মাথায় আবার ছোট হরিণের মতো ছোট ছোট শিং! তাহলে নাম কী এই অদ্ভুত প্রাণীর?হুম, বলছি বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এক বিচিত্র স্তন্যপায়ী প্রাণী নীলগাইয়ের কথা। একসময় বাংলাদেশ ছিল নীলগাইয়ের বিচরণভূমি। বাংলাদেশের উত্তরাঞ্চলের বনাঞ্চল, খোলা ঘাসভূমি ও তৃণভূমি, বিশেষ করে ১৯৪০ সালের দিকে তেঁতুলিয়া অঞ্চলে নীলগাই পাওয়া যেত বলে জানা যায়। তবে ধারণা করা হয় যে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, এমনকি গাজীপুরের শালবন বিহারও এদের বিচরণক্ষেত্র ছিল।নীলগাই সাধারণত শান্ত স্বভাবের প্রাণী এবং এরা দলবদ্ধভাবে থাকতেই বেশি পছন্দ করে। পুরুষ নীলগাইয়ের দেহের বর্ণ গাঢ় ধূসর। অনেক সময় এই ধূসরের গায়ে নীলচে আভা দেখা যায়। এ কারণেই এদের নীলগাই হিসেবে নামকরণ করা হয়েছে। তবে গাই লেখা হলেও এরা গরু বা গাভী নয়। স্ত্রী নীলগাই ও শাবকের দেহের বর্ণ লালচে বাদামি। প্রজননের সময় ছাড়া বছরের অন্যান্য সময় পুরুষ ও স্ত্রী নীলগাইকে পৃথকভাবে বিচরণ করতে দেখা যায়।খাদ্যাভ্যাস নিয়ে বলতে গেলে নীলগাই সাধারণত ঘাস, লতাপাতা, শুকনো খড় ইত্যাদি খেয়ে জীবনধারণ করে। তবে এরা মানুষের শস্যক্ষেত্রে নেমে ফসলের ক্ষয়ক্ষতি করতে পটু। সকাল ও বিকেলের দুইবেলা খাওয়া চুকিয়ে এরা দিনের বাকি সময় গাছের ছায়ায় বসে কাটায়। মহুয়াগাছের রসালো ফুল এদের দারুণ পছন্দ। এদের একটি চমৎকার বৈশিষ্ট্য হলো, এরা মরু অঞ্চলের প্রাণীদের মতো বহুদিন পানি না খেয়েও বেঁচে থাকতে পারে। এমনকি গরমের দিনেও এরা নিয়মিত পানি পান করে না। এরা গন্ডারের মতো নির্দিষ্ট জায়গায় মলত্যাগ করে এবং ঢিবি বানিয়ে ফেলে।এখন মনে প্রশ্ন জাগতেই পারে, কেন আজ বিলুপ্তির মুখে এই অসাধারণ প্রাণী? মূলত অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি এবং তাদের আবাসস্থল ধ্বংসই এর পেছনের মূল কারণ। বিশ শতকের শুরুর দিকে বাংলাদেশের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের বিশেষ করে বরেন্দ্র ও তেঁতুলিয়া এলাকার প্রাকৃতিক ভূপৃষ্ঠ পুরোপুরি কৃষিজমিতে রূপান্তরিত হওয়ায় এরা বাসস্থান হারিয়ে ফেলে। এ ছাড়া নীলগাই ফসলি জমিতে (ডাল, সবজি,…
Leave a Reply