যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচল বন্ধের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মুলিন বলেছেন, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। তবে যোগাযোগব্যবস্থায় বিপর্যয়ের কারণ এ পর্যন্ত জানা যায়নি। বিষয়টি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।সাইবার হামলা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুলিন বলেন, ‘এই মুহূর্তে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।’ তবে যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি।হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুলিন আরও বলেন, ‘জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’মুলিন জানান, যুক্তরাষ্ট্রের দুটি অঞ্চলে যোগাযোগব্যবস্থা পুরোপুরি সচল রয়েছে। অর্থাৎ যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েনি। তবে ওই দুটি অঞ্চল কোথায়, তা তিনি জানাননি।এর আগে মুলিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। আকাশে থাকা সব উড়োজাহাজের অবস্থানও জানা গেছে। উড়োজাহাজ চলাচল বন্ধের পর নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অপেক্ষা করছেন যাত্রীরা। ১৩ নভেম্বর ২০২৬এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরও দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগের সমস্যার কথা জানিয়েছে। এর ফলে সংস্থাটির ওয়েবসাইটে থাকা তথ্য দেখা না-ও যেতে পারে। আবার পুরোনো তথ্যও দেখাতে পারে। সমস্যা সমাধানে প্রযুক্তিবিদেরা কাজ করছেন বলে জানিয়েছে সংস্থাটি।যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণাএফবিআই যা বলেছে যোগাযোগব্যবস্থার বিপর্যয়ের পেছনে সাইবার হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে বলে মনে করছে না যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কোনো সফটওয়্যার হালনাগাদের কারণে এ বিপর্যয় ঘটেছে কি না। তবে এখনো কারণ নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশটির সব বিমানবন্দর থেকে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়। ‘অস্বাভাবিক পরিস্থিতি’ ও নিরাপত্তার কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি রাখা হয়।উড়োজাহাজ চলাচল বন্ধের পর ইলিনয়ের শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের…
Leave a Reply