1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Logo

বাংলার গামছাকে মিস ইন্টারন্যাশনালে যেভাবে তুলে ধরলেন প্রমা

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম পুরোনো একটি আয়োজন মিস ইন্টারন্যাশনাল। জাপানভিত্তিক ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন (আইসিএ) এটির আয়োজক। ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের লং বিচে শুরু হলেও ১৯৬৮ সাল থেকে এটি প্রায় নিয়মিত জাপানেই হচ্ছে। এবারের আয়োজনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাংলাদেশের প্রতিযোগী হিসেবে সেখানে গেছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা। সেখানেই আন্তর্জাতিক দর্শক ও মিডিয়ার সামনে তিনি নতুনভাবে তুলে ধরলেন বাংলার গামছা, দেখুন ৮টি ছবিতে১১-২৫ নভেম্বর জাপানের টোকিওতে হচ্ছে ৬৪তম ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৬’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এবারের আসরে অংশ নিচ্ছে প্রায় ৭০টি দেশের প্রতিযোগী। এ বছর ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ নির্বাচিত হয়ে চূড়ান্ত পর্বে অংশ নিতে জাপান গেছেন মডেল সারজিয়া তাবাসসুম প্রমাসেখান থেকে প্রতিদিন ছবি পোস্ট করছেন প্রমা। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে তাঁকে দেখা গেল বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতের গামছায়স্কার্ফ বা ওড়না নয়, সেদিনের আয়োজনে গামছার স্কার্ট ও টপ পরেছিলেন প্রমা। টপ হিসেবে ক্রপড চোলি স্টাইলের ব্লাউজের পিঠ অনেকটাই খোলা। পেছনে সরু স্ট্র্যাপের ব্যবহার রয়েছে। গামছার কাপড়ের এই অংশে লাল ফিতার লেইস ও ব্লকের নকশা করা হয়েছেআর সবুজ ও লাল চেকের বহু কুঁচির ঘেরে তৈরি স্কার্টের অংশটি কিছুটা লম্বা। যেটা পরে ঘুরলে একধরনের ফুলেল আবহ তৈরি করে। প্রমার জন্য পোশাকটি তৈরি করেছে ফ্যাশন ডিজাইনার জাদু (মেহবুব কামাল)মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যাচ্ছেন প্রমা, তাঁকে কতটা চেনেনপোশাকের সঙ্গে প্রমা বেছে নিয়েছিলেন সোনালি চোকার ও চান্দবালি স্টাইলের কানের দুল। বেণি করা চুলেও পেঁচিয়ে নিয়েছিলেন সোনালি জরির ফিতাসাংস্কৃতিক পর্বের অডিশন দিতেই এদিন ঐতিহ্যবাহী গামছা লুকে মঞ্চে উঠেছিলেন সারজিয়া তাবাসসুম প্রমা। একটি ভিডিওতে তাঁকে কোক স্টুডিও বাংলার ‘তাঁতি’ গানের তালে নাচতে দেখা যায়প্রমার এই সাজপোশাক নিয়ে দ্বিতীয় দিন সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক আলোচনা হতে দেখা গেছে। অনেকেই বাংলার গর্বের তাঁতকে এভাবে বিশ্বমঞ্চে হাজির করায় ডিজাইনারেরও প্রশংসা করেছেনপ্রতিদিন মূল আয়োজনের বাইরেও প্রমাকে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে আন্তরিকভাবে মিশতে দেখা যাচ্ছে গামছার পোশাকে রেড কার্পেট মাতালেন সিফাত নুসরাত

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira