ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবার আক্রমণের নিশানা করলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। ভোট চুরির অভিযোগের পর এবার আনলেন ফোনে আড়ি পাতার অভিযোগ। গতকাল শুক্রবার রাহুল ওই অভিযোগ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তাঁর ফোনে আড়ি পেতেছেন। ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ বলে এক আলাপচারিতা অনুষ্ঠানে রাহুল তাঁর মুঠোফোন দেখিয়ে বলেন, এই ফোনে তাঁর সমস্ত অভিযোগের প্রমাণ রয়েছে। ফোনে প্রধানমন্ত্রী যে আড়ি পাতছেন, সেই প্রমাণ আছে। আড়ি পাতার ওই অভিযোগ এনে রাহুল আরও একবার প্রধানমন্ত্রী মোদিকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান। এর আগে দুবার তিনি সেই চ্যালেঞ্জ জানিয়েছেন। মোদি কোনো সাড়া দেননি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার জবাবে সংসদের অধিবেশনে বিতর্কে বসতে বলেছিলেন রাহুলকে।শুক্রবার রাহুল তৃতীয়বারের জন্য সেই চ্যালেঞ্জ জানিয়ে বলেন, মুখোমুখি বিতর্কে বসলে প্রমাণ করে দেব কে বিদেশি শক্তির নির্দেশে চলছেন। কে বিদেশি শক্তির নির্দেশে কাজ করছেন। কে কত দিন ধরে দেশবিরোধী কাজকর্মের সঙ্গে জড়িত।কেন সংসদের বদলে মুখোমুখি পাবলিক ডিবেট বা বিতর্কে অংশ নিতে চান তা জানতে চাওয়া হলে রাহুল বলেন, সংসদে ভাষণের সময় বারবার তাঁকে বাধা দেওয়া হয়েছে। তাঁর মাইক্রোফোন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। রাহুল বলেন, সংসদে কৃষি বিল ও আইন নিয়ে তাঁকে বলতে দেওয়া হয়নি। তিনি ভোট চুরি নিয়ে বিতর্ক চেয়েছিলেন। বলতে দেওয়া হয়নি। এসআইআর, চীনা আগ্রাসন, সাবেক সেনাপ্রধান জেনারেল নারাভনের বই নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। এমনকি এপস্টিনের প্রসঙ্গও তুলতে চেয়েছিলেন। কোনো বিষয়েই তাঁকে বলতে দেওয়া হয়নি। তাই প্রধানমন্ত্রীকে মুখোমুখি বিতর্কে চ্যালেঞ্জ জানাচ্ছেন।রাহুল বলেছেন, সেই বিতর্কে টেবিলের একদিকে থাকবেন তিনি, অন্যদিকে প্রধানমন্ত্রী। বিচারক হিসেবে শিল্পপতি গৌতম আদানিকে রাখলে কিংবা আরএসএস–প্রধান মোহন ভাগবতকে বাছা হলে তাঁর আপত্তি নেই জানিয়েছেন। আত্মবিশ্বাসের সুরে রাহুল বলেছেন, পাঁচ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক প্রমাণ করে দেব। বিতর্কে অংশ নিলে মেদি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।চলতি মাসের ১৬ থেকে ১৯ তারিখের মধ্যে রাহুল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তার আগে বারবার তিনি মোদিকে আক্রমণ করে বলছেন, বিদেশি শক্তির…
Leave a Reply