নাসা, অ্যাপলের চাকরি ছেড়ে এখন তিনি পুরোদস্তুর ইউটিউবার। প্রকৌশলের কারিকুরি কাজে লাগিয়ে তৈরি করেন মজার সব ভিডিও। পড়ুন মার্কিন কনটেন্ট নির্মাতা মার্ক রবার–এর লেখা।মার্ক রবারছোটবেলায় আমার মাথায় পাগলাটে, উদ্ভট সব বুদ্ধি আসত। এখনো আসে। তবে যন্ত্রপ্রকৌশলী হওয়ার সুবাদে এখন আমার এমন কিছু দক্ষতা আছে, যা দিয়ে সেই ভাবনাগুলো আমি বাস্তবে রূপ দিতে পারি। ছোটবেলায় সিঁড়ি দিয়ে ‘স্লিংকি’ (স্প্রিংয়ের মতো খেলনা, যা নিজে নিজেই সিঁড়ি বেয়ে নামতে পারে) নামাতে খুব ভালো লাগত। বড় হওয়ার পর এমন এক চলমান সিঁড়ি তৈরি করেছি, যা দিয়ে স্লিংকি নামতেই থাকে, নামতেই থাকে…। প্রকৌশলবিদ্যাকে আমার কাছে মনে হয় অতিমানবীয় ক্ষমতা। এর সাহায্যে শুধু ইচ্ছাশক্তি আর দক্ষতা দিয়ে আপনি কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারবেন। শিশুদের আমি এটাই দেখাতে চাই। চাই তারা কৌতূহলী হোক, ব্যর্থতার অভিজ্ঞতা অর্জন করুক। চারপাশের পৃথিবীর সঙ্গে আরও বেশি করে যুক্ত হোক। আগ্রহ থেকে ক্যারিয়ার ক্যারিয়ার কোন পথে যাবে, এসব নিয়ে কখনোই খুব বেশি ভাবিনি। বরং যে কাজগুলো আমাকে সত্যিই আকৃষ্ট করত, সেগুলোই করে গেছি। হাইস্কুলে পড়ার সময় পদার্থবিজ্ঞান ক্লাস আর ভিডিও বানানো ভালো লাগত। যদিও ভিডিও তৈরির খুব একটা ভালো সরঞ্জাম তখন ছিল না। মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগত না। কিন্তু জীবনে অনেকবার সেই সুযোগ এসেছে। আর সত্যি বলতে, বক্তব্যটা তৈরির কাজ আমি উপভোগ করেছি। (যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা) নাসায় যখন যন্ত্রপ্রকৌশলী হিসেবে কাজ করতাম, তখনো রাতে আর ছুটির দিনে অ্যানিমেশন বানাতাম। মূল কাজের পাশাপাশি শখের বশে করা সেই প্রকল্পগুলোই শেষ পর্যন্ত এমন কিছু অলংকরণে রূপ নিয়েছিল, যা নাসা তাদের মঙ্গল গ্রহে পাঠানো রোবটযানের জন্য ব্যবহার করেছিল। নাসায় কাজ করতে গিয়ে ঝোলায় যোগ হয়েছে নানা দক্ষতা। যেমন একটা বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান। সেই সব দক্ষতাই এখন খেলনা তৈরির কাজে লাগাই। আমার তো মনে হয় খেলনা তৈরি করা মহাকাশ প্রকৌশলী হওয়ার চেয়েও কঠিন। নাসায় কোনো সমস্যা দেখা দিলে…
Leave a Reply