1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Logo

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সরকারি ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান যোগ্যতার শর্ত শিথিল করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি ক্রয় প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত ব্যক্তি ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে, এমন অপ্রয়োজনীয় শর্ত আরোপ করা যাবে না।আজ সোমবার ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ পাস হয়। বিলটির ওপর আলোচনায় বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন, বিলে কিছু জায়গায় স্বজনপ্রীতির সুযোগ রাখা হয়েছে। সেগুলো বন্ধ করা প্রয়োজন।পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বলেন, ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’র সংজ্ঞার ক্ষেত্রে একটি নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা থাকা দরকার। তা না হলে বিষয়টি যেকোনো দিকে চলে যেতে পারে।স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, এই আইনে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ নামে একটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে, গত ২০ বছরে যাঁরা কোনো কাজ পাননি বা সুযোগ পাননি, তাঁদের সুযোগ-বঞ্চিত ব্যক্তি হিসেবে বিবেচনা করে সীমিত দরপত্রের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু সরকারি ক্রয় আইনের মূল লক্ষ্য ছিল প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। সেখানে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ নামে একটি শ্রেণি যুক্ত করা হলে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে?আখতার হোসেন বলেন, তিনি হলফ করে বলতে পারেন, এই আইন বাস্তবায়নের পর্যায়ে গেলে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ আর থাকবে না; এটি দলীয় সুবিধাবাদী ব্যক্তিতে পরিণত হবে।জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, বিগত আমলে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ অনেক ক্ষেত্রে সুযোগ পায়নি। কিন্তু এখন যদি সুযোগ-বঞ্চিত ব্যক্তিদের জন্য এ ধরনের বিধান রাখা হয়, ভবিষ্যতে অন্যরাও একই সুযোগ নেওয়ার উদ্যোগ নিতে পারে।বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুবিধাবঞ্চিতদের অংশগ্রহণের বিষয়টি একটি পরিচিতি বা শ্রেণি নির্ধারণের বিষয়। সুযোগ-বঞ্চিত হলেই যে কেউ সুবিধা পাবেন, তা নয়। এ ক্ষেত্রে সুযোগ-বঞ্চিতদের অংশগ্রহণের পাশাপাশি বেসরকারি খাতের বিষয়টিও বিবেচনায় রয়েছে।পরে বিরোধীদলীয় সদস্যদের আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira